দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
M Nageshwar Rao

নাম জড়ায় আর্থিক তছরুপে! এবার রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, যোগ হিন্দুত্ববাদী দলে

বেনিয়মের জন্য গোটা দিন সুপ্রিম কোর্টে বসে থাকার সাজা পেয়েছিলেন সিবিআইয়ের এই প্রাক্তন কর্তা।
Subhajit Mandal
12:16 PM Oct 04, 2026 IST
বেনিয়মের জন্য গোটা দিন সুপ্রিম কোর্টে বসে থাকার সাজা পেয়েছিলেন সিবিআইয়ের এই প্রাক্তন কর্তা।
নাগেশ্বর রাও। ফাইল ছবি।

একসময় ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পছন্দের আইপিএসদের মধ্যে তাঁর নাম ছিল। কিন্তু পরে একাধিক দুর্নীতিতে বিদ্ধ হয়ে পদচ্যুত হন। সেই নাগেশ্বর রাও (M Nageshwar Rao) এবার রাজনীতিতে। সর্বজন সনাতন পার্টি নামের এক সর্বভারতীয় দলের সভাপতি পদে যোগ দিলেন প্রাক্তন সিবিআই প্রধান। তাঁর দাবি, এতদিন ধরে দেশসেবার অভিজ্ঞতাকে এবার রাজনীতির ময়দানে কাজে লাগাতে চান।

বস্তুত ২০১৮ সালে সিবিআইয়ের অন্দরে বেনজির সংঘাতের পর , নাগেশ্বর রাওকে দু’দফায় সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান পদে নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার। আসলে সেসময় সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা আলোক ভার্মা এবং রাকেশ আস্তানা বেনজিরভাবে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়েন। সেই সংঘাতের জেরে দু'জনকেই সংস্থার শীর্ষপদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয় কেন্দ্র। সেসময় অস্থায়ীভাবে তৎকালীন অতিরিক্ত ডিরেক্টর রাওকে প্রতিষ্ঠানের অন্তর্বর্তী ডিরেক্টর পদে নিয়োগ করে কেন্দ্র। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কিন্তু সিবিআই প্রধান পদে যে সামান্য সময় ছিলেন, তাতেই একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী এক সিবিআই কর্তাকে বদলি করে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়েন তিনি। তাঁকে ১ লক্ষ টাকা জরিমানার পাশাপাশি গোটা দিন আদালতে বসে থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এছাড়া আর্থিক তছরুপের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তদন্তে প্রভাব খাটানোর অভিযোগও ছিল। স্ত্রীর সংস্থাকে বাঁচাতে সারদা মামলার তদন্তের গতি শ্লথ করে আনার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেই নাগেশ্বের রাও এবার সক্রিয় রাজনীতিতে।

শনিবার বারাণসীতে আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন তিনি। নাগেশ্বর জানিয়েছেন, প্রশাসনিক অভিজ্ঞতাই রাজনীতিতে যোগ দিতে উৎসাহ জুগিয়েছে তাঁকে। দলের নামে সনাতন থাকলেও তাঁরা বিভেদকামী নন বলেই দাবি নাগেশ্বরের। তিনি বলছেন, “সনাতন শুধুমাত্র নির্বাচনী প্রতীক নয়, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, শাসন, সংস্কৃতি এবং সাংস্কৃতিক জীবনে এর মূল্য রয়েছে। সকলের সমান যোগদান বাড়াতে হবে। সনাতন কারও বিরোধী নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPCBI
Advertisement
Tags :
BJPCBI

নিয়মিত খবরে থাকতে ফলো করুন