দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Uttar Pradesh

উত্তরপ্রদেশে আত্মঘাতী বিজেপি নেতার ছেলে, 'স্ত্রী পোড়া রুটি খাওয়াত', অভিযোগ ভিডিওতে

সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে যুবককে মারধরের অভিযোগ স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে।
Kishore Ghosh
07:52 PM Nov 03, 2026 IST
সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে যুবককে মারধরের অভিযোগ স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

'আত্মঘাতী' উত্তরপ্রদেশের বিজেপি নেতার ২৬ বছরের ছেলে। রবিবার মিরাটের বাড়িতে এক বছরের বিবাহবার্ষিকীর ঠিক আগের দিন বিষ খেয়ে আত্মহত্যা করেন প্রবাল গুপ্তা। চরম কাণ্ডের আগে একটি ভিডিও রেকর্ড করেন তিনি। সেখানে দাবি করেছেন, স্ত্রী স্নেহা গুপ্তা ও তাঁর পরিবার তাঁর উপর শারীরিক ও মানসিক চালাতেন। স্নেহার নামে যাবতীয় সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও ভিডিওতে জানান প্রবাল।

মিরাটের কানকা খেড়ার বিজেপির মণ্ডল সহ-সভাপতি রাজীব গুপ্তা। রাজীবের ছেলে প্রবালের অত্মহত্যায় এলাকায় হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমি আজ আমার জীবন শেষ করে দিতে যাচ্ছি। এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হল আমার স্ত্রী স্নেহা গুপ্তা এবং তাঁর পরিবার।" উল্লেখ্য, গত বছর ২ নভেম্বর স্নেহার সঙ্গে বিয়ে হয় প্রবালের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জোর করে সম্পত্তি লিখিয়ে নেওয়ার কথা বলার পাশাপাশি ভিডিওতে বিজেপি নেতার ছেলে বলেছেন, স্ত্রী ইচ্ছাকৃতভাবে তাঁকে পোড়া রুটি খেতে দিত। খাবারের বিষয়ে অভিযোগ করলে ঝগড়া করত। তিনি আরও দাবি করেন যে, বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা থাকার বিষয়েও স্নেহা তাঁকে বারবার চাপ দিচ্ছিল।

ভিডিওতে প্রবাল জানান, এক পর্যায়ে নিজের পরিবার ছেড়ে স্ত্রীর সঙ্গে পৃথকভাবে বসবাস শুরু করেন তিনি। এর মধ্যেই কন্যাসন্তানের জন্ম হয়। এরপর তিনি পৈতৃক বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন। প্রবাল অভিযোগ করেন, স্নেহা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, তাঁকে গালিগালাজ করেন। বাড়ি ফেরার বিষয়টি নিয়ে প্রবল সংঘাত হয় প্রবাল-স্নেহার মধ্যে।

ভিডিওতে প্রবাল আরও জানিয়েছেন, নবজাতক কন্যার দেখাশোনার জন্য তিনি তাঁর মাকে ডেকে এনেছিলেন। এরপর স্নেহা মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রবাল আরও অভিযোগ করেন, তিনি তাঁর পুরো বেতন স্ত্রীর হাতে তুলে দিতেন, এরপরেও স্ত্রী তাঁর বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ অব্যাহত রাখেন। এমনকী প্রবালের বোনের সঙ্গেও স্নেহা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, ৩১ অক্টোবর দুই পরিবারকে ডেকে বিষয়টি মিটমাটের চেষ্টা করেছিল পুলিশ। সেই সময় স্নেহা অভিযোগ করেন, প্রবাল মাদকাশক্ত। তাঁকে গালিগালাজ ও মারধর করত। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতার ছেলে। এরপর ১ অক্টোবর বিষ খান প্রবাল। মিরাট ক্যান্টনমেন্ট এলাকায় অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও সেদিন রাত সাড়ে নটা নাগাদ মৃত্যু হয় প্রবালের। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মিরাটের বিজেপি নেতা রাজীব গুপ্তা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্নেহা এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJP LeaderMeerutUttar Pradesh
Advertisement
Tags :
BJP LeaderMeerutUttar Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন