দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Former Gujarat CM

এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Shankersinh Vaghela: গুজরাটের রাজনীতিতে বরাবরের মোদি বিরোধী হিসাবে পরিচিত প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।
Subhajit Mandal
02:11 PM Oct 01, 2026 IST
Shankersinh Vaghela: গুজরাটের রাজনীতিতে বরাবরের মোদি বিরোধী হিসাবে পরিচিত প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।
শঙ্করসিন বাঘেলা। ফাইল ছবি।

কংগ্রেসে কি এবার ঘর ওয়াপসির মরশুম? পাঞ্জাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, উত্তরপ্রদেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রীতা বহুগুণা যোশির দলে ফেরা নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার গুজরাটের ভোটের মুখে সুসংবাদ পেল হাত শিবির। সব ঠিক থাকলে শীঘ্রই কংগ্রেসে প্রত্যাবর্তন করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকরসিন বাঘেলা।

গুজরাট কংগ্রেসের সবচেয়ে বড় সমস্যা, সে রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো কোনও গ্রহণযোগ্য মুখ নেই হাত শিবিরের কাছে। সেই সমস্যা মিটতে পারে বাঘেলা যোগ দিলে। একটা সময় বাঘেলা কংগ্রেসে ছিলেন। তারও আগে ছিলেন বিজেপিতে। বছর তিরিশ আগে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে রাষ্ট্রীয় জনতা পার্টি নামে আলাদা দল গড়েন তিনি। ওই দলের টিকিটে নির্বাচিত হয়েই কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হন। পরে কংগ্রেসের সঙ্গে মিশে যায় রাষ্ট্রীয় জনতা পার্টি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেসও ছাড়েন। সে বছর গুজরাটে বিজেপিকে কড়া টক্কর দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল কংগ্রেস। কিন্তু ভোটের মুখে বাঘেলা দল ছাড়ায় ধাক্কা খায় হাত শিবির। শেষপর্যন্ত কাছাকাছি গিয়েও বিজেপির কাছে হারতে হয়। তার প্রায় এক দশক বাদে বাঘেলা কংগ্রেসের ফিরতে চেয়েছেন। দিন দুই আগে নিজেই পুরনো দলে ফেরা নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সূত্রের খবর, কংগ্রেসের রাজ্য নেতৃত্বও তাতে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই হাত শিবিরের হাত ধরবেন তিনি।

গুজরাটের রাজনীতিতে বরাবরের মোদি বিরোধী হিসাবে পরিচিত বাঘেলা। তিনি দলে যোগ দিলে একটি রাজ্যব্যাপী গ্রহণযোগ্য মুখ পেয়ে যাবে কংগ্রেস। তাঁকে তারকা প্রচারক হিসাবেও ব্যবহার করা যাবে। তাতে বিরোধী শিবির দখলে আপের সঙ্গে যে লড়াই তাতে খানিকটা অ্যাডভান্টেজ পাবে হাত শিবির। যদিও বিজেপি বলছে, ৮৬ বছর বয়সি বাঘেলার আর কোনও গ্রহণযোগ্যতা অবশিষ্ট নেই। তাঁর দলে যোগদানে কংগ্রেসের বিশেষ লাভ হবে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPCongressGujaratNarendra Modi
Advertisement
Tags :
BJPCongressGujaratNarendra Modi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন