দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Cockroach Janata Party INDIA alliance

'আমরা নিরপেক্ষ', ঘোষণার পরই কেজরিদের সঙ্গে দিওয়ালি পার্টিতে ককরোচরা, দ্বিচারিতা স্পষ্ট!

অভিজিৎ দীপকেরা দাবি করে এসেছেন, রাজনীতির সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই।
Anwesha Adhikary
04:14 PM Nov 02, 2026 IST
অভিজিৎ দীপকেরা দাবি করে এসেছেন, রাজনীতির সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই।
  • শুরুটা হয়েছিল ছাত্র আন্দোলন দিয়ে। নিটের প্রশ্নফাঁস নিয়ে প্রতিবাদ করে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল ককরোচ জনতা পার্টি। এবার ভোটার তালিকায় সংশোধন নিয়ে আন্দোলনে নেমেছে সিজেপি। তবে প্রথম থেকেই অভিজিৎ দীপকেরা দাবি করে এসেছেন, রাজনীতির সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। তাঁরা স্রেফ অন্যায়ের প্রতিবাদ করবেন। কিন্তু বাস্তবে সেই অবস্থান বজায় রাখতে পারছে সিজেপি?

  • দিল্লির যন্তর মন্তরে যখন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন করছেন সোনম ওয়াংচুক, তখন থেকেই ককরোচদের রাজনৈতিক যোগ ধীরে ধীরে দেখা গিয়েছিল। বিরোধী দলের নেতাদের অনেকেই ধরনামঞ্চে গিয়ে দেখা করেন ককরোচদের সঙ্গে। যাঁরা সশরীরে যাননি, সেসব বিরোধী নেতারা অনেকেই সোশাল মিডিয়ায় ককরোচদের সমর্থন জানান। তবে সাক্ষাৎ করলেও ককরোচদের আন্দোলনের সঙ্গে নিজেদের জড়ায়নি কোনও দলই।

  • নিটের পর যখন ককরোচদের প্রতিবাদ শুরু হল এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে। সেখান থেকেই সিজেপির রাজনীতির সঙ্গে যোগ বাড়তে থাকে। এমনকি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ইন্ডিয়া জোটের কর্মসূচিতেও সমর্থন করে সিজেপি। পুরোদস্তুর রাজনৈতিক জোট ইন্ডিয়া জোটের তরফেও ককরোচদের আমন্ত্রণ জানানো হয় রামলীলা ময়দানের কর্মসূচিত অংশ নেওয়ার জন্য।

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেছেন দীপকে। ‘আরশোলা’দের কলকাতায় কর্মসূচির আমন্ত্রণ জানান মমতা। বলেন, "ওরা জেন জি। যেভাবে দেশের নানা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, তা সহজ ব্যাপার নয়। আমি ওদের পূর্ণ সমর্থন জানাই।" যদিও দীপকে জানান, “ভোটচুরির বিরুদ্ধে যারা লড়াই করছে আমরা প্রত্যেকের পাশেই রয়েছি। কিন্তু মনে রাখতে হবে, ককরোচ জনতা পার্টি নিরপেক্ষ সংগঠন। আমরা সেই আদর্শ বজায় রাখতে চাই।”

  • যদিও প্রশ্ন উঠছে, ইতিমধ্যেই বিরোধীদের বিক্ষোভে সমর্থন জানিয়ে ফেলেছে ককরোচরা। তারপর কি নিরপেক্ষতা বজায় রাখা যায়? অতীতেও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, সিজেপি স্রেফ বিজেপিশাসিত রাজ্যগুলির দুর্নীতির বিরুদ্ধেই প্রতিবাদ করে। জেএমএমের ঝাড়খণ্ড হোক বা কংগ্রেসশাসিত কেরল-সর্বত্র নিয়োগ দুর্নীতি হলেও ককরোচরা নীরব থাকে, এমন তত্ত্ব উঠে এসেছে রাজনৈতিক মহলে। ফলে ককরোচদের নিরপেক্ষতা নিয়ে প্রথম থেকেই বড়সড় প্রশ্ন রয়েছে।

  • বিতর্ক আরও বাড়ল ককরোচ কো কনভেনর সৌরভ দাসের আয়োজিত দিওয়ালি পার্টি ঘিরে। প্রত্যেক বছরের মতো এবারও সৌরভের দিল্লির বাড়িতে দিওয়ালি পার্টির আয়োজন করা হয়। শনিবারের সেই পার্টিতে হাজির ছিলেন একঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব। লোকসভা এবং রাজ্যসভার বেশ কয়েকজন সাংসদও ছিলেন অতিথি তালিকায়। তাৎপর্যপূর্ণভাবে, অতিথিরা সকলেই বিরোধী শিবিরের। ককরোচ নেতাদের সঙ্গে বেশ মেলামেশা করতে দেখা গিয়েছে তাঁদের।

  • অতিথি তালিকায় ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ককরোচ প্রতিষ্ঠাতাদের অনেকেই অতীতে আপের সঙ্গে যুক্ত ছিলেন। সেই ঘনিষ্ঠতা ধরা পড়েছে এই দিওয়ালি পার্টিতেও। সৌরভ-অভিজিৎদের বুকে জড়িয়ে ধরেন আপ সুপ্রিমো। এছাড়াও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ডেরেক ও'ব্রায়েনরা ছিলেন। শিব সেনা উদ্ধব শিবির এবং এনসিপি শরদ শিবিরের নেতারা ছিলেন পার্টিতে। দলের অন্যতম কো কনভেনর আশুতোষ রাঙ্কাকে অবশ্য সেভাবে পার্টিতে দেখা যায়নি।

  • রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ককরোচদের রাজনীতিতে পদার্পণ স্রেফ সময়ের অপেক্ষা। সম্প্রতি সার্বিয়াতে নির্বাচনে জিতেছে ছাত্রদের নিয়ে গঠিত দল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একাধিকবার ককরোচদের সমর্থনে মুখ খুলেছেন। ফলে নিরপেক্ষ 'প্রেশার গ্রুপে'র পরিচয় আর কতদিন ধরে রাখতে পারে সিজেপি, সংশয় রয়েছে। আগামী দিনে তারা নিজেরা রাজনীতিতে নামবে নাকি সিজেপি বিলুপ্ত হয়ে নেতারা যোগ দেবেন অন্য দলে- নজর ওয়াকিবহাল মহলের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Cockroach Janata PartyINDIA Alliance
Advertisement
Tags :
Cockroach Janata PartyINDIA Alliance

নিয়মিত খবরে থাকতে ফলো করুন