দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
INDIA Bloc Meeting

জ্ঞানেশ ‘হটাতে’ দিল্লিতে শুরু ‘ইন্ডি’ বৈঠক! নেই আপ-ডিএমকে-অখিলেশ, ছন্নছাড়া বিরোধীরা

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। আসলে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে রণকৌশল সাজাতে এবং 'ভোটচুরি' বিতর্কে বৃহত্তর বিরোধী ঐক্য চাইছে কংগ্রেস। তবে বিরোধীদের একজোট করতে ফের প্রথম উদ্যোগটা নিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Subhodeep Mullick
12:28 PM Sep 30, 2026 IST
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। আসলে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে রণকৌশল সাজাতে এবং 'ভোটচুরি' বিতর্কে বৃহত্তর বিরোধী ঐক্য চাইছে কংগ্রেস। তবে বিরোধীদের একজোট করতে ফের প্রথম উদ্যোগটা নিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার 'ইন্ডি' বৈঠকে পাশাপাশি সোনিয়া-মমতা।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে বুধবার দিল্লিতে বসেছে ইন্ডিয়া জোটের বৈঠক (INDIA Bloc Meeting)। শুধু তাই নয়, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে রণকৌশল এবং বিরোধী ঐক্য ঝালিয়ে নেওয়াও এই বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল বৈঠকে নেই আম আদমি পার্টি (আপ), ডিমকে-এর মতো দল। এমনকী বৈঠক এড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। অর্থাৎ, যে উদ্দেশ্য নিয়ে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল, তা আদতে সফল হল না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। আসলে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে রণকৌশল সাজাতে এবং 'ভোটচুরি' বিতর্কে বৃহত্তর বিরোধী ঐক্য চাইছে কংগ্রেস। তবে বিরোধীদের একজোট করতে ফের প্রথম উদ্যোগটা নিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাহুল গান্ধী, অখিলেশ-সহ অন্য বিরোধী নেতার সঙ্গেও কথা হয় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর। কিন্তু তারপরই ধাক্কা খেল বিরোধী ঐক্য। সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অখিলেশ বৈঠকে যোগ দিতে পারছেন না। বৈঠক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে আপ, ডিএমকের মতো দলও। বলে রাখা ভালো, উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে টানাপোড়েন চলছে। অখিলেশের কাছে উত্তরপ্রদেশের ৪০৩ আসনের মধ্যে অন্তত ১৫০টি চেয়েছে হাত শিবির। সমাজবাদী পার্টি মনে করছে, ক্ষমতার চেয়ে অনেক অনেক বেশি দাবি করছে হাত শিবির।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে ইন্ডিয়া জোটে কংগ্রেসে যে ‘আপত্তি’ রয়েছে, তা ফের বুঝিয়ে দিয়েছে ডিএমকে। ডিএমকে-র মুখপাত্র টি.কে.এস. এলাঙ্গোভান বলেন, ” অখিলেশের অনুপস্থিতি জোটের উপর কোনও বড় প্রভাব ফেলবে না। অনেক দলই সরাসরি কংগ্রেসের সঙ্গে দাঁড়াতে চায় না। কিছু দল কংগ্রেসের সঙ্গে যেতে দ্বিধা বোধ করছে। কিন্তু তাদের সবার ভাবনা একই। সবার লক্ষ্যই বিজেপির বিরোধিতা করা। তাই, ব্যক্তিগতভাবে সভায় উপস্থিত থাকার প্রয়োজন নেই।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Gyanesh KumarINDIA Bloc
Advertisement
Tags :
Gyanesh KumarINDIA Bloc

নিয়মিত খবরে থাকতে ফলো করুন