দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
India Bloc Meeting

ভোট বিপর্যয়ে ভেসে থাকার চেষ্টা! দিল্লিতে 'ইন্ডি' জোটের বৈঠকে মমতা-অভিষেক

বাংলার বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যপাট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলও আড়াআড়ি ভেঙেছে। দলের প্রতীক নাম হাতছাড়া হয়েছে মমতার।
Suhrid Das
12:23 PM Sep 30, 2026 IST
বাংলার বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যপাট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলও আড়াআড়ি ভেঙেছে। দলের প্রতীক নাম হাতছাড়া হয়েছে মমতার।
ইন্ডি বৈঠকে সনিয়া গান্ধিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

বাংলার বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যপাট গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলও আড়াআড়ি ভেঙেছে। দলের প্রতীক নাম হাতছাড়া হয়েছে মমতার। আগামী দিনে রাজ্য রাজনীতিতে মমতা ও অভিষেকের গ্রহণযোগ্যতা কতটা থাকবে? সেই প্রশ্নও উঠেছে। সেই আবহেই ভোট বিপর্যয়ের রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা মমতার! দিল্লিতে 'ইন্ডি' জোটের বৈঠকে (India Bloc Meeting) মমতা-অভিষেক।

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অপসারণ চাইছেন বিরোধীরা। সেই আবহে দিল্লিতে বিরোধীদের বৈঠকও শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ইন্ডি' জোটের ফাটল কি ক্রমেই জোরালো হচ্ছে? বৈঠকের মধ্যেই সেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, বিজেপি বিরোধী 'ইন্ডি' জোটের বৈঠক ডাকা হলেও সেখানে অনুপস্থিত আম আদমি পার্টি, ডিএমকে। উপস্থিত নেই সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের মতো কিছু শরিক দলের প্রধান। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ডিএমকে ও আপ আগেই জোটের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। বুধবারের বৈঠকে নেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেই কথাও জানা গিয়েছে। জোটের মধ্যেই ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।

ডিএমকে ও আপ আগেই জোটের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। বুধবারের বৈঠকে নেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেই কথাও জানা গিয়েছে। জোটের মধ্যেই ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের। সেই আবহে গতকাল, মঙ্গলবার দিল্লি গিয়েছেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলায় কনস্টিটিউশন ক্লাবে বৈঠক শুরু হয়েছে। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকে রয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জোটের মধ্যে যখন এত ডামাডোল চলছে, তখন কতটা গ্রহণযোগ্যতা পাবে এই বৈঠক? সেই প্রশ্ন উঠেছে। 

বৈঠকে পাশাপাশি সনিয়া-মমতা। ছবি-সংগৃহীত

রাজ্যে ভোটে হারার পর থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা মমতা-তৃণমূল। কার্যত নিজেকে 'ঘরবন্দি' করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেও যারা বিশ্বস্ত ছিলেন, সেসব নেতারা শিবির বদল করে মমতাকেই তীব্র আক্রমণ করছেন। নন্দীগ্রাম উপনির্বাচনে লড়ছে না মমতার দল। কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করছে কালীঘাট তৃণমূল। প্রসঙ্গত, মমতার প্রার্থী নিজেই নির্বাচন থেকে সরে এসেছে। রেজিনগরের মমতার প্রার্থীও একইভাবে লড়াই থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও পরে মমতার সঙ্গে কথা বলে তিনি ভোটে লড়ছেন।

প্রশ্ন উঠেছে, মমতার গ্রহণযোগ্যতা কি ক্রমেই আসছে? কোণঠাসা হয়ে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছেন তিনি। সেজন্যই দিল্লিতে 'ইন্ডি' জোটের বৈঠকে ছুটেছেন মমতা-অভিষেক? ভোট বিপর্যয়ে দিল্লিতে ভেসে থাকার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Abhisekh BanerjeeDelhiMamata Banerjee
Advertisement
Tags :
Abhisekh BanerjeeDelhiMamata Banerjee

নিয়মিত খবরে থাকতে ফলো করুন