দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Karnataka High Court

'বডি শেমিং' মানেই সম্ভ্রমহানি নয়! মহিলার আবেদন উড়িয়ে সাফ বলল কর্নাটক হাই কোর্ট

বেঙ্গালুরুর এক মহিলার অভিযোগ ছিল, দুই মহিলা ও এক ব্যক্তি তাঁকে ও তাঁর বন্ধুদের বডি শেমিং, বর্ণবিদ্বেষী ও অশ্লীল ভাষায় অপমান করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫০৯ ধারায় এফআইআর দায়ের করে।
Arpita Mondal
12:55 PM Oct 03, 2026 IST
বেঙ্গালুরুর এক মহিলার অভিযোগ ছিল, দুই মহিলা ও এক ব্যক্তি তাঁকে ও তাঁর বন্ধুদের বডি শেমিং, বর্ণবিদ্বেষী ও অশ্লীল ভাষায় অপমান করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫০৯ ধারায় এফআইআর দায়ের করে।
প্রতীকী ছবি।

কোনও মহিলার বডি শেমিং বা তাঁর শরীর নিয়ে বিকৃত মন্তব্য বা গালিগালাজ করার অভিযোগের ভিত্তিতে কোনও মহিলার শালীনতা লঙ্ঘনের অপরাধ বলে প্রমাণিত হয় না, জানাল কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court)। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় কোনও মহিলার সম্ভ্রমহানি করার উদ্দেশ্যে কথা বা কোনও কাজ করা বা তাঁর গোপনীয়তায় হস্তক্ষেপ করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

বেঙ্গালুরুর এক মহিলার অভিযোগ ছিল, দুই মহিলা ও এক ব্যক্তি তাঁকে ও তাঁর বন্ধুদের বডি শেমিং, বর্ণবিদ্বেষী ও অশ্লীল ভাষায় অপমান করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫০৯ ধারায় এফআইআর দায়ের করে। পরে এই ঘটনায় চার্জশিট জমা দেয়। কর্নাটক হাই কোর্টের বিচারপতি এস আর কৃষ্ণ কুমারের বেঞ্চ অবশ্য দুই মহিলা অভিযুক্তের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা খারিজ করে দেয়। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে হাই কোর্টের পর্যবেক্ষণ, আইপিসির ৫০৯ ধারার অধীনে অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় উপাদান ওই নথিপত্র বা তথ্যের মধ্যে ছিল না। একই ঘটনায় অভিযুক্ত তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা আইনি কার্যক্রম ২০২৪ সালের জুন মাসে বাতিল করেছিল আদালত। যেহেতু ওই দুই নারীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি তৃতীয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের অনুরূপ ছিল, তাই আদালত এক্ষেত্রে 'সমতা নীতি' প্রয়োগ করে। আদালত জানিয়ে দেয়, একই পরিস্থিতিতে একই ধরনের অভিযোগের সম্মুখীন ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত একই ধরনের আচরণ করা উচিত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Karnataka High Court
Advertisement
Tags :
Karnataka High Court

নিয়মিত খবরে থাকতে ফলো করুন