দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kiren Rijiju on Rahul Gandhi

‘গোপন বিদেশ সফর এড়িয়ে চলুন’, ‘দেশবিরোধী’ রাহুলকে একগুচ্ছ পরামর্শ রিজিজুর

গত সপ্তাহে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি ক্রমাগত দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাহুলের বিদেশ সফরের দিকে ইঙ্গিত করে মোদি প্রশ্ন তোলেন, বিদেশে গোপনে কার সঙ্গে কার বৈঠক হচ্ছে?
Subhodeep Mullick
11:04 AM Nov 05, 2026 IST
গত সপ্তাহে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি ক্রমাগত দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাহুলের বিদেশ সফরের দিকে ইঙ্গিত করে মোদি প্রশ্ন তোলেন, বিদেশে গোপনে কার সঙ্গে কার বৈঠক হচ্ছে?
(বাঁ দিকে) কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (ডান দিকে)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে বিতর্ক সভায় আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। যা ঘিরে চলছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে লোকসভার বিরোধী দলনেতাকে একগুচ্ছ পরামর্শ দিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি বলেন, “কংগ্রেস যদি ভোটে ভালো ফল করতে চায়, তাহলে রাহুলের উচিত গোপন বিদেশ সফর এবং ভারতবিরোধীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করা”

সম্প্রতি কংগ্রেস সাংসদকে ৭ দফার পরামর্শ পত্র পাঠিয়েছেন রিজিজু। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাঁর দাবি, এই পরামর্শগুলি নেমে চললে কংগ্রেস সংসদে আরও বেশি আসন পাবে। এক্স হ্যান্ডলে রাহুলকে উদ্দেশ্যে করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘ভারতে আরও বেশি সময় কাটান। ঘনঘন গোপন বিদেশ যাত্রা এড়িয়ে চলুন।’ বিরোধী দলনেতাকে তাঁর পরামর্শ, প্রবীণদের শ্রদ্ধা করুন এবং তাঁদের কাছ মূল্যবান জ্ঞান অর্জন করুন। এটিই ভারতীয় ঐতিহ্য। পাশাপাশি, তিনি বিরোধী দলীয় নেতাকে ‘ভারতবিরোধী’দের সঙ্গে সাক্ষাৎ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রিজিজুর বক্তব্য, বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর ঘৃণা পোষণ করা বন্ধ করতে হবে রাহুলকে। বিজেপিকে ‘শত্রু’ হিসাবে না দেখে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনার আহ্বান জানিয়ছেন তিনি। রিজিজু বলেন, “সংসদকে আরও গুরুত্ব দিন। সাংসদদের বিতর্ক ও আলোচনা সভায় অংশগ্রহণের সুযোগ দিন।” কেন্দ্রীয় মন্ত্রী সংসদের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রাহুলের ভাষণের সময় বিরোধী দলের সাংসদরা বেরিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কিছু শক্তি ক্রমাগত দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাহুলের বিদেশ সফরের দিকে ইঙ্গিত করে মোদি প্রশ্ন তোলেন, বিদেশে গোপনে কার সঙ্গে কার বৈঠক হচ্ছে? ভারতবিরোধী শক্তিগুলি কাদের সমর্থন করছে? এরই জবাবে প্রধানমন্ত্রীকে পালটা আক্রমণ শানান কংগ্রেস সাংসদ। দাবি করেন, বিদেশি সহায়তায় প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। সে কারণেই তিনি এখনও ক্ষমতায় টিকে আছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPCongressKiren RijijuRahul Gandhi
Advertisement
Tags :
BJPCongressKiren RijijuRahul Gandhi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন