দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sonam Wangchuk

লাদাখে মদ নিষিদ্ধের দাবি, অথচ পরিবারেই ওয়াইন ব্যবসা! সোনমের ‘দ্বিচারিতা’য় ক্ষুব্ধ ব্যবসায়ীরা

সম্প্রতি নয়াদিল্লির লাদাখ ভবনে ভাষণ দেন সোনম। সেখানে তিনি লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ আনেন। দাবি করেন, লাদাখের অলিতে গলিতে মদের দোকান খোলা হচ্ছে।
Subhodeep Mullick
08:25 PM Nov 02, 2026 IST
সম্প্রতি নয়াদিল্লির লাদাখ ভবনে ভাষণ দেন সোনম। সেখানে তিনি লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ আনেন। দাবি করেন, লাদাখের অলিতে গলিতে মদের দোকান খোলা হচ্ছে।
সোনম ওয়াংচুক। ফাইল ছবি

সম্প্রতি লাদাখে মদ নিষিদ্ধের দাবি তুলেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই দ্বিচারিতার অভিযোগ। লাদাখের হোটেল এবং পানশালা ব্যবসায়ীদের দাবি, সোনমের পরিবার ওয়াইন ব্যবসার সঙ্গে যুক্ত। এরপরই পরিবেশকর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

শনিবার লেহতে একটি সাংবাদিক বৈঠকে ‘অল-লাদাখ বার লাইসেন্স হোল্ডার্স অ্যাসোসিয়েশন’ (এএলএলবিএ) বলে, “সোনম মহিলাদের ঢাল হিসাবে ব্যবহার করে ‘বৈধ’ মদ ব্যবসার বিরুদ্ধে প্রচার করছেন। অথচ, তাঁর নিজের পরিবারের সঙ্গে যুক্ত অবৈধ মদের কারবারগুলির বিষয়ে তিনি নীরব। বলে রাখা ভালো, লাদাখের ‘উলে এথনিক রিসোর্ট’-এ ‘উলে’ ব্র্যান্ডের মদ তৈরি ও বিক্রি করা হয়। এই রিসোর্টটির মালিক সোনমের ভাই। সংগঠনটির অভিযোগ, মদের ব্যবসার জন্য যে ধরনের লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হয়, সেগুলি ছাড়াই ব্যবসা চালাচ্ছেন সোনমের ভাই। তাদের দাবি, এর বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সম্প্রতি নয়াদিল্লির লাদাখ ভবনে ভাষণ দেন সোনম। সেখানে তিনি লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে স্বেচ্ছাচারীতার অভিযোগ আনেন। দাবি করেন, লাদাখের অলিতে গলিতে মদের দোকান খোলা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন বহু মহিলা। তাঁর অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের বারবার আপত্তি সত্ত্বেও বিভিন্ন এলাকায়, এমনকী স্কুলের অদূরেও পানশালা খোলা হচ্ছে। তিনি প্রশ্ন করেন, গুজরাট যখন একটি ‘ড্রাই’ রাজ্য, তখন লাদাখে কেন মদ্যপানকে উৎসাহিত করা হচ্ছে? এই পরিস্থিতিতে এবার 'দ্বিচারিতা'র বাণে বিদ্ধ খোদ সোনম।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
LadakhSonam Wangchuk
Advertisement
Tags :
LadakhSonam Wangchuk

নিয়মিত খবরে থাকতে ফলো করুন