দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mahadev betting app

এক সপ্তাহে জোড়া গ্রেপ্তারি, লক্ষ লক্ষ টাকার প্রতারণার মহাদেব বেটিং অ্যাপ তদন্তে গতি

সূত্র মারফত জানা গিয়েছে, মহাদেব বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা গা ঢাকা দিয়েছিলেন দুবাইয়ে।
Anwesha Adhikary
09:06 PM Nov 04, 2026 IST
সূত্র মারফত জানা গিয়েছে, মহাদেব বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা গা ঢাকা দিয়েছিলেন দুবাইয়ে।
মহাদেব বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল।

অনলাইন জুয়া লক্ষ লক্ষ টাকার প্রতারণা। মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। এবার দুবাই থেকে গ্রেপ্তার হলেন এই অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল। রবিবারই মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডের মূলচক্রী এবং সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ চন্দ্রকরকে ভারতে ফিরিয়েছে সিবিআই। এক সপ্তাহের মধ্যেই মহাদেব বেটিং অ্যাপের তদন্তে বিরাট সাফল্য এল।

রবির গ্রেপ্তারি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি মেলেনি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, মহাদেব বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা গা ঢাকা দিয়েছিলেন দুবাইয়ে। সেখানে সংযুক্ত আরব আমিরশাহীর পুলিশই তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। আপাতত ভারতীয় আধিকারিকরা চেষ্টা করছেন এই গ্রেপ্তারি সংক্রান্ত তথ্য সংগ্রহের। তারপর শুরু হবে প্রত্যর্পণের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান, খুব দ্রুতই রবিকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা চলছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রসঙ্গত, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডের মূলচক্রী সৌরভ দীর্ঘদিন ওমানে গা ঢাকা দিয়েছিলেন। শেষ পর্যন্ত রবিবার ইন্টারপোলের সাহায্যে সিবিআই তাঁকে ভারতে ফের‍ায়। সৌরভের বিরুদ্ধে সিবিআই-এর দু’টি মামলা রয়েছে। যেগুলোতে ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আরও একটি আলাদা মামলা রয়েছে। গত মাসেই মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডের আরেক মূলচক্রী অভিষেক কুমারকেও গ্রেপ্তার করেছে সিবিআই।

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তাবড় তাবড় সেলিব্রিটি, রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা, এমনকী খেলোয়াড়দের। তালিকায় রয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অভিনেতা রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান প্রমুখ। জানা গিয়েছে, রবির কাছে রয়েছে ভানুয়াতুর পাসপোর্টও। দীর্ঘদিন ধরেই দুবাইতে বসে কুকীর্তি চালিয়ে গিয়েছেন রবি। এবার তাঁকে ভারতে ফেরানোর পালা। জানা গিয়েছে, দুবাইয়ে রয়েছে বেটিং অ্যাপের আরেক মূলচক্রী বিকাশ ছাপারিয়া। তাঁকেও ভারতে ফেরানোর চেষ্টা চলছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Mahadev Online Betting App
Advertisement
Tags :
Mahadev Online Betting App

নিয়মিত খবরে থাকতে ফলো করুন