দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mehbooba Mufti

আবদুল্লাদের চ্যালেঞ্জ জানাতে ভরসা কংগ্রেস! রাহুলকে প্রধানমন্ত্রী করতে চান মেহবুবা

২০২৯ লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীই দেশের প্রধানমন্ত্রী হবেন। তা নিয়ে তাঁর মনে কোনও সংশয় নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করলেন পিডিপি নেত্রী।
Subhajit Mandal
11:06 AM Oct 02, 2026 IST
২০২৯ লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীই দেশের প্রধানমন্ত্রী হবেন। তা নিয়ে তাঁর মনে কোনও সংশয় নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করলেন পিডিপি নেত্রী।
ফাইল ছবি।

২০২৯ লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীই দেশের প্রধানমন্ত্রী হবেন। তা নিয়ে তাঁর মনে কোনও সংশয় নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ইন্ডিয়া জোটের অন্দরে এখনও অনেকে কংগ্রেসের তথা রাহুলের নেতৃত্ব মানতে যেখানে গড়িমসি করছেন, সেখানে সরাসরি পিডিপি নেত্রীর রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ।

মেহেবুবা মুফতি সাফ জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ হিসাবে রাহুল গান্ধীকেই পছন্দ তাঁর দলের। এক সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন, "মোদির বিরুদ্ধে লড়াইয়ে যে শক্তি এবং সামর্থ্য রাহুল গান্ধী দেখিয়েছেন সেটা প্রশংসনীয়। পরবর্তী লোকসভা ভোটের পরে রাহুল গান্ধীই যে দেশের প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে আমাদের কোনও সংশয় নেই। আমরাও তাঁর পাশেই থাকব।" তাঁর মতে, "গোটা দেশে বিজেপির শক্তি এবং সামর্থ্যের মোকাবিলা করার সামর্থ্য একমাত্র কংগ্রেসেরই রয়েছে।" মোট কথা, রাহুল তথা কংগ্রেসের ভূয়সী প্রশংসা করছেন মেহেবুবা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এখন প্রশ্ন হল, ইন্ডিয়া জোটের অন্দরে যেখানে এখনও নেতৃত্ব নিয়ে কোনওরকম সিদ্ধান্ত হয়নি, তখন রাহুল গান্ধীকে এভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়ার মধ্যে কি কাশ্মীরের স্থানীয় রাজনীতির অঙ্ক রয়েছে। আসলে এই মুহূর্তে কাশ্মীরে সরাসরি জোটে নেই কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স। হাত শিবিরের সঙ্গে একাধিক ইস্যুতে ইদানিং মতানৈক্য প্রকাশ্যে আসছে আবদুল্লাদের। প্রকাশ্যে আকচাআকচিও দেখা গিয়েছে। এমনকী কেন্দ্রীয় সরকারের সঙ্গে ওমর আবদুল্লার মাখামাখি সম্পর্ক নিয়েও আপত্তি উঠেছে কংগ্রেস থেকে।

এই পরিস্থিতি মেহবুবা মুফতি সম্ভবত কংগ্রেসের কাছাকাছি আসতে চাইছেন। কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারলে আগামী লোকসভা নির্বাচনে আবদুল্লাদের এবং বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে তাঁর দল, সেই আশায় বুক বাঁধছেন মেহবুবা। যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ বলে দিয়েছেন, "কাশ্মীরের স্থানীয় রাজনীতি নিয়ে আমি এখন কিছু বলব না।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPCongressMehbooba MuftiPDPRahul Gandhi
Advertisement
Tags :
BJPCongressMehbooba MuftiPDPRahul Gandhi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন