দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mumbai CJP Protest

জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভ! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ধন্যবাদ ‘ককরোচ’ নেতার?

গত ২৭ সেপ্টেম্বর মুম্বইয়ে শিবাজি পার্কে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হন দীপকে। কিন্তু পুলিশ তা দিতে অস্বীকার করে। এরপরই তিনি ঘোষণা করেন, সিজেপি-র তরফ থেকে ‘জেল ভরো আন্দোলন’ বা স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি নেওয়া হবে।
Subhodeep Mullick
11:00 AM Oct 04, 2026 IST
গত ২৭ সেপ্টেম্বর মুম্বইয়ে শিবাজি পার্কে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হন দীপকে। কিন্তু পুলিশ তা দিতে অস্বীকার করে। এরপরই তিনি ঘোষণা করেন, সিজেপি-র তরফ থেকে ‘জেল ভরো আন্দোলন’ বা স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি নেওয়া হবে।
গত শুক্রবার মুম্বইতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শুক্রবার উত্তপ্ত হয়েছিল দিল্লি-মুম্বই-সহ দেশের একাধিক শহর। সেই ঘটনায় শনিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে, আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। এর পাশাপাশি আরও ৪০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে বলে খবর।

গত ২৭ সেপ্টেম্বর মুম্বইয়ে শিবাজি পার্কে একটি বিক্ষোভ (Mumbai CJP Protest) কর্মসূচি আয়োজনের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হন দীপকে। কিন্তু পুলিশ তা দিতে অস্বীকার করে। এরপরই তিনি ঘোষণা করেন, সিজেপি-র তরফ থেকে ‘জেল ভরো আন্দোলন’ বা স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি নেওয়া হবে। এরপরই গত শুক্রবার মুম্বইতে বিক্ষোভ দেখায় 'আরশোলা'রা। তবে সেখানে কাউকেই আটক করা হয়নি। কিন্তু দিল্লিতে বিক্ষোভের জেরে আটক করা হয় প্রায় ৭০০ জনকে। মূলত নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। এদিকে শনিবার মুম্বই পুলিশ জানায়, বেআইনি জমায়েত এবং নির্দেশ অমান্য করায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সংশ্লিষ্ট ধারায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অন্যদিকে, এফআইআর দায়ের হওয়া সত্ত্বেও মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দীপকে। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, 'সহযোগিতার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদ। কর্তব্যরত সকল পুলিশকর্মীকে স্যালুট! জয় হিন্দ।' কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দীপকে দিল্লি পুলিশকে কটাক্ষ করতেও ছাড়েননি। 'ককরোচ' নেতা লেখেন, 'দিল্লি পুলিশ, আপনারা মুম্বই পুলিশের কাছ থেকে কিছু শিখুন।'

এদিকে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভের ডাক দিয়েছে 'আরশোলা'রা। সমাজমাধ্যমে দীপকের বার্তা, "জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গোটা দেশের আরশোলা বাহিনী মিছিল করে দিল্লি যাবে। ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে তারা। দিল্লি পুলিশ যদি আমাদের আটকানোর চেষ্টা করে, যেখানে আটকাবে, সেটাই হয়ে উঠবে আমাদের যন্তর মন্তর। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলব। আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাঁরা চান, এমন প্রতিটি নাগরিকেরই এতে শামিল হওয়া উচিত।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
abhijeet dipkeCJP ProtestGyanesh KumarMumbai Police
Advertisement
Tags :
abhijeet dipkeCJP ProtestGyanesh KumarMumbai Police

নিয়মিত খবরে থাকতে ফলো করুন