দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
New Airfare Rules

আকাশছোঁয়া বিমানভাড়ায় নাজেহাল! এবার রাশ ধরল কেন্দ্র, কবে থেকে কার্যকর নয়া নির্দেশিকা?

নির্দিষ্ট নিয়ম মেনে সেই ভাড়ার তালিকা জমা দিতে হবে ডিজিসিএ-র কাছে।
Arpita Mondal
11:44 AM Nov 02, 2026 IST
নির্দিষ্ট নিয়ম মেনে সেই ভাড়ার তালিকা জমা দিতে হবে ডিজিসিএ-র কাছে।
প্রতীকী ছবি।

স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে বিমানভাড়া। উৎসবের মরশুমে লাগামছাড়া টিকিটের দামে কার্যত নাভিশ্বাস যাত্রীদের। এবার ভারতের বিমানের ভাড়ার ক্ষেত্রে নতুন নিয়ম (New Airfare Rules) কার্যকর হতে চলেছে। বিমান সংস্থাগুলির চাহিদার উপর ভিত্তি করে ফ্লাইটের টিকিটের ভাড়া সংশোধন করার ছাড়পত্র পেতে চলেছে। ভাড়ার কোনও উর্ধ্বসীমা না চাপানো হলেও যে কোনও বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থের প্রয়োজনে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্র। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হতে চলেছে।

সরকারি বিজ্ঞতিতে জানানো হয়েছে, বিমান সংস্থাগুলির পরিচালন খরচ সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করেই ভাড়া নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সেই ভাড়ার তালিকা জমা দিতে হবে ডিজিসিএ-র কাছে। স্বচ্ছতা বজায় রাখতে ভাড়ার বিস্তারিত বিবরণ প্রতিটি বিমান সংস্থার নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিমানভাড়ার পাশাপাশি বেস ফেয়ার, বিভিন্ন কর ও সরকারি ফি, টিকিট বাতিল হলে কত টাকা চার্জ কাটা হবে, টাকা ফেরতের কী শর্ত এবং অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি টিকিট কাটার সময় যাত্রীদের সামনে যাতে স্পষ্ট থাকে, সেদিকেও নজর দিতে হবে বিমান সংস্থাগুলিকে। এছাড়াও হঠাৎ কোনও রুটে যাত্রী চাহিদা মারাত্মক বেড়ে গেলে, সেই সুযোগ নিয়ে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, তার জন্য কড়া নিয়ন্ত্রণ থাকছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনও জরুরি পরিস্থিতিতে ভাড়ার বিষয়ে বিশেষ পদক্ষেপ করতে পারবে সরকার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Flight Fare
Advertisement
Tags :
Flight Fare

নিয়মিত খবরে থাকতে ফলো করুন