দেড় ঘণ্টার নরক যন্ত্রণা! ঘুরতে বেরিয়ে ফরিদাবাদে 'গণধর্ষিতা' কিশোরী, বন্ধুকেও মার-যৌন হেনস্তা
Kishore Ghosh
বন্ধু কিশোরের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিল ১৩ বছরে কিশোরী। মাঝপথে তাদের পথ আটকায় একদল যুবক। এরপর জোর করে তাদের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অভিযুক্তেরা। সেখানে গণধর্ষণ করা হয় কিশোরীকে। সঙ্গী ১৬ বছরের কিশোরকে মারধরের পর যৌন হেনস্তা করা হয় বলেও অভিযোগ। এই ঘটনা হরিয়ানার ফরিদাবাদের। এখন পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ।
এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এলেও ঘটেছে গত ২৪ আগস্ট। পুলিশ জানিয়েছে, বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটতে বেড়িয়েছিলেন কিশোরী। তাদের অপহরণ করে নির্জন এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করা হয়। কিশোরকে বেধড়ক মারধরের পাশাপাশি যৌন হেনস্তা করা হয়। ঘটনার তদন্ত নেমে এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দু'জন এলাকায় একটি আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করেন।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অভিযুক্তেরা যখন কুকর্ম চালাচ্ছিল, সেই দেড় ঘণ্টা ধরে চিৎকার করে সাহায্যের জন্য আকুতি জানায় কিশোর-কিশোরী। কিন্তু ঘটনাস্থলটি জনশূন্য এলাকায় হওয়ায় তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পুলিশের ধারণা এই ঘটনায় আরও কয়েক জন জড়িত। তাঁদের খোঁজে রয়েছে পুলিশ।
দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ধারাবাহিক যৌন নির্যাতনের ঘটনার পর ফরিদাবাদের এই ঘটনায় নারী ও নাবালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দিল্লির কালকাজি এলাকার আস্থাকুঞ্জ পার্কে ১৭ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ করে তিন ব্যক্তি। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা পুলিশ সেজে কিশোরীকে তার পুরুষ বন্ধুর থেকে আলাদা করে পার্কের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই চলে চরম নির্যাতন। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।