দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Delhi Air pollution

দিল্লির 'শ্বাসরোধে'র জন্য দায়ী পাকিস্তান! নাসার রিপোর্টে প্রকাশ্যে দূষণের নেপথ্য কাহিনী

দূষণের জেরে এনসিআর জুড়ে জিআরএপির দ্বিতীয় পর্যায় জারি হয়েছে দিল্লিতে। এরইমাঝে সামনে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার 'ফার্মস' স্যাটেলাইট ডেটা।
Amit Kumar Das
07:57 PM Nov 03, 2026 IST
দূষণের জেরে এনসিআর জুড়ে জিআরএপির দ্বিতীয় পর্যায় জারি হয়েছে দিল্লিতে। এরইমাঝে সামনে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার 'ফার্মস' স্যাটেলাইট ডেটা।
দূষণের কবলে দিল্লি। ফাইল ছবি।

দীপাবলির একসপ্তাহ আগেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস (Delhi Air pollution)। মাত্র ৪ দিনে দিল্লির একিউআই ১২৪ থেকে ৪০০ ছাড়িয়ে গিয়েছে। রিপোর্ট বলছে, বিষ বাতাসে মুখ ঢাকা দিল্লির এই করুণ অবস্থার নেপথ্যে অনেকাংশে দায়ী প্রতিবেশী দেশ পাকিস্তান। সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক খড় পোড়ানোর জন্য পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে।

গত ৩০ অক্টোবর দিল্লিতে বৃষ্টি হয়েছিল। যার জেরে ওই দিন গত ৮ বছরের মধ্যে সবচেয়ে পরিষ্কার বাতাস ছিল রাজধানীর। একিউআই ছিল মাত্র ৬০। এরপর থেকে যতদিন যাচ্ছে বাতাসের মান খারাপ থেকে খারাপতর হচ্ছে। মঙ্গলবার দিল্লির গড় একিউআই ছিল ৩৩০। তিনটি জায়গায় বাতাসের মান ৪০০ ছাড়িয়ে যায়। গাজিয়াবাদে আজ সকালে বাতাসের মান ছিল ৫১৬ একিউআই। যার জেরে এনসিআর জুড়ে জিআরএপির দ্বিতীয় পর্যায় জারি হয়েছে। এরইমাঝে সামনে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার 'ফার্মস' স্যাটেলাইট ডেটা। সেখান থেকে পাওয়া তথ্য বলছে, এই বায়ু দূষণের নেপথ্যে বড় হাত রয়েছে পাকিস্তানের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এখন উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া বইছে। যার জেরে পাকিস্তানের ধোঁয়া হরিয়ানা হয়ে দিল্লির এনসিআরে আসছে। বাতাসের গতি কম থাকায় এবং শীত বাড়ার ফলে দূষণের কবলে পড়ছে দিল্লি।

তথ্য বলছে, ১ থেকে ২৯ অক্টোবরের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে ১৩,২৪১টি খড় পোড়ানোর ঘটনা ঘটে। সেখানে ভারতের পাঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা ঘটে ৩,১৫৮টি। অর্থাৎ ভারতের চেয়ে ৪.২ গুণ বেশি। এই ঘটনার বেশিরভাগেই ঘটে লাহোরের আশপাশে। যার জেরে আজ লাহোরের একিউআই ছিল ৪৪৭। অর্থাৎ বিশ্বের দূষিত শহরের একটি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এখন উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া বইছে। যার জেরে পাকিস্তানের ধোঁয়া হরিয়ানা হয়ে দিল্লির এনসিআরে আসছে। বাতাসের গতি কম থাকায় এবং শীত বাড়ার ফলে দূষণের কবলে পড়ছে দিল্লি।

তবে দিল্লি দূষণের জন্য পাকিস্তান একা দায়ী নয়। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের জন্য শুধু পাকিস্তানকে কাঠগড়ায় তুললে ভুল হবে। দিল্লির নিজস্ব গাড়ির ধোঁয়া, নির্মাণের ধুলো এবং ভারতের পাঞ্জাব-হরিয়ানার খড় পোড়ানোও দূষণের বড় কারণ। এরমাঝে যদি দীপাবলির দিন দিল্লিতে বাজি পোড়ানো হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Delhi Air Pollution
Advertisement
Tags :
Delhi Air Pollution

নিয়মিত খবরে থাকতে ফলো করুন