দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mahatma Gandhi

'বাপুর দেখানো পথেই বিকশিত ভারত', গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Kishore Ghosh
11:23 AM Oct 02, 2026 IST
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গান্ধী জয়ন্তিতে একাধিক পোস্ট মোদির।

আজ, শুক্রবার মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মদিন। এদিন ভোরে দিল্লির রাজঘাটে গিয়ে জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় মারফত সামনে এসেছে সেই ছবি ও ভিডিও। এছাড়াও এক্স হ্যান্ডেলে হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদি। আপলোড করেছেন একটি ভিডিওও। এদিন সকালে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। পরে সমাজমাধ্যমে মহাত্মার মানবিকতা ও অহিংসার বাণী স্মরণ করেন তিনি। গান্ধী জয়ন্তীতে সোশাল মিডিয়ায় শ্রদ্ধার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।     

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

হিন্দি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, "পূজ্য বাপুর সমগ্র জীবন সত্য, অহিংসা, করুণা ও সেবার আলোকবর্তিকা, যা প্রতিটি যুগে মানবতার পথ প্রশস্ত করে চলেছে।" পোস্টটি শেষে হয় সংস্কৃত মন্ত্রের শান্তির বাণীতে--- "অদ্বেষ্ট সর্বভূতানম্ মিত্রঃ করুণ ইব চ/ নির্দয়, নির্হঙ্কারঃ সমাদুঃখসুকঃ ক্ষিমি।" এছাড়াও এক লাইনের ইংরেজি পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, "বাপুর কালজয়ী বার্তা আমাদের একটি উন্নত সমাজ ও ‘বিকশিত ভারত’-এর পথপ্রদর্শক।" 

সমাজমাধ্যমে মহাত্মা গান্ধীর জীবন ও কর্মের উপর তৈরি একটি ভিডিও পোস্ট করেন মোদি। সেখানে শোনা যায় প্রধানমন্ত্রীর নেপথ্য কণ্ঠ---"তাঁর আদর্শ সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। মহাত্মা গান্ধী এমন এক ব্যক্তিত্ব যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে বহু দূরে থেকেও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিরাজ করছেন।" যোগ করেন, "মহাত্মা গান্ধী সর্বদা সবাইকে 'স্বদেশী' নীতি গ্রহণের জন্য উৎসাহিত করতেন। এই প্রক্রিয়ায় খাদি অগ্রাধিকার পায়। আমি সবার কাছে আবেদন জানাই, ২রা অক্টোবর অন্তত একটি খাদি পণ্য কিনুন এবং গর্বের সঙ্গে বলুন যে এটি 'স্বদেশী'।"

সমাজমাধ্যমে রাহুল গান্ধী লিখেছেন, "সত্য, অহিংসা এবং নির্ভীকতা—এগুলোই বাপুর শ্রেষ্ঠ উত্তরাধিকার। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের কাছে কখনও মাথা নত না করতে; সত্য ও অহিংসার পথে অবিচল থাকাই প্রকৃত শক্তি। জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।" ২ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। শুক্রবার তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেও সমাজমাধ্যমে পোস্ট করেন মোদি ও রাহুল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে লিখেছেন, "গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি মহাত্মা গান্ধীজির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর সম্মানে নিবেদিত দেশব্যাপী ‘স্বচ্ছতা মিশন’ দেশের প্রতি তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির এক যথার্থ শ্রদ্ধাঞ্জলি।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Chief Minister Suvendu AdhikariMahatma GandhiPM ModiRahul Gandhi
Advertisement
Tags :
Chief Minister Suvendu AdhikariMahatma GandhiPM ModiRahul Gandhi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন