দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Punjab Police

তল্লাশির আগে শিব সেনা নেতার বাড়িতে মাদক লুকোচ্ছে পাঞ্জাব পুলিশ! প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, তল্লাশি অভিযানের কিছুক্ষণ আগে পাঞ্জাব পুলিশের এক এএসআই সুখদেব সিং সাদা পোশাকে মহন্তের ঘরে ঢুকছেন। এবং তোষকের নিচে কিছু একটা রাখছেন।
Amit Kumar Das
04:33 PM Nov 02, 2026 IST
ভিডিওতে দেখা যাচ্ছে, তল্লাশি অভিযানের কিছুক্ষণ আগে পাঞ্জাব পুলিশের এক এএসআই সুখদেব সিং সাদা পোশাকে মহন্তের ঘরে ঢুকছেন। এবং তোষকের নিচে কিছু একটা রাখছেন।
তল্লাশির আসে নেতার বাড়ির তোষকের নিচে কিছু একটা রাখতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিককে।

তল্লাশির আগে গোপনে নেতার বাড়িতে ঢুকে হেরোইনের মতো নিষিদ্ধ মাদক লুকোচ্ছে খোদ পুলিশ! উদ্দেশ্য, যাতে তল্লাশি অভিযানে সেই নিষিদ্ধ মাদক উদ্ধার করে মাদক পাচারের মামলায় ফাঁসানো যায়। পুলিশের এহেন কুকীর্তি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাব রাজনীতিতে। এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে পাঞ্জাব পুলিশের (Punjab Police) অভিযুক্ত এএসআই-কে।

জানা গিয়েছে, এই ঘটনা পাঞ্জাবে খান্না শহরের। শিব সেনা নেতা মহন্ত কাশ্মীর গিরির গাড়ির চালক গুরজন্ত সিং ওরফে জনতাকে ৭.৫ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পর মহন্তর বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। সেইমতো তল্লাশি অভিযানে পুলিশের একটি দল ওই শিব সেনা নেতার বাড়ির তোশকের নিচ থেকে উদ্ধার করে ৩০ গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয় মহন্তকে। এরপরই সামনে আসে এক ভিডিও। যেখানে দেখা যায়, তল্লাশি অভিযানের কিছুক্ষণ আগে পাঞ্জাব পুলিশের এক এএসআই সুখদেব সিং সাদা পোশাকে মহন্তের ঘরে ঢুকছেন। এবং তোষকের নিচে কিছু একটা রাখছেন। এর কিছুক্ষণ পরই ওই ঘরে ঢোকেন এসএইচও বিজয়পাল সিং ও এসএইচও তরবিন্দর কুমার বেদী-সহ অন্যান্য আধিকারিকরা। এবং তোষকের নিচ থেকে উদ্ধার করেন সেই মাদক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শিব সেনা নেতা মহন্ত কাশ্মীর গিরির গাড়ির চালক গুরজন্ত সিং ওরফে জনতাকে ৭.৫ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পর মহন্তর বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ।

গোপন ক্যামেরার এই ফুটেজ সামনে আসতেই পুলিশি অভিযান ও নিষিদ্ধ দ্রব্য উদ্ধার নিয়ে প্রশ্ন ওঠে। মুখ পোড়ে পাঞ্জাব পুলিশের। ভিডিও-র ভিত্তিতে খান্নার এসএসপি দর্পণ আলুওয়ালিয়া এএসআই সুখদেব সিংকে সাসপেন্ড করেছেন। পাশাপাশি মামলা তুলে নেওয়া হয়েছে শিব সেনা সেনাকে। গোটা ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। যার নেতৃত্বে রয়েছেন এসপি পদমর্যাদার এক অফিসার। ঘটনা সামনে আসতেই পুলিশ প্রশাসন তো বটেই পাঞ্জাবে আপ সরকারকে তুলোধোনা করেছে বিরোধী শিবির।

সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে ভগবন্ত মানের সরকারকে তুলোধোনা করেছে শিরোমণি অকালি দল। দলের প্রধান সুখবীর সিং বাদল এক্স হ্যান্ডেলে লেখেন, 'আপ সরকারের অভিনব আইন-শৃঙ্খলা মডেলে আপনাকে স্বাগত। গোপন ক্যামেরায় ধরা পড়ল খান্না পুলিশের আধিকারিক নেতাকে মাদক মামলায় ফাঁসাতে তাঁর বাড়িতে মাদক লুকোচ্ছেন।' বিজেপির তরফে তোপ দেগে বলা হয়েছে, 'যারা পাঞ্জাবকে মাদকমুক্ত করার দাবি করে, তারাই সাধু মহাত্মাদের বাড়িতে মাদক প্ল্যান্ট করছে।' বিপাকে পড়ে পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, তারা ভিডিওর সত্যতা যাচাই করছে। এবং ঘটনার সময় সেখানে থাকা আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Punjab Police
Advertisement
Tags :
Punjab Police

নিয়মিত খবরে থাকতে ফলো করুন