দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rahul Gandhi on Bhagwant Mann

সকাল সকাল মুখে মদের গন্ধ! মানকে তোপ রাহুলের, পালটা ড্রাগ নেওয়ার অভিযোগ মনে করাল আপ

ঠিক যে সময় ভোটচুরি ইস্যুকে সামনে রেখে দিল্লিতে নতুন করে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে, তখনই ফের নিজেদের মধ্যে খেয়োখেয়ি শুরু করে দিল আম আদমি পার্টি এবং কংগ্রেস।
Subhajit Mandal
06:45 PM Nov 05, 2026 IST
ঠিক যে সময় ভোটচুরি ইস্যুকে সামনে রেখে দিল্লিতে নতুন করে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে, তখনই ফের নিজেদের মধ্যে খেয়োখেয়ি শুরু করে দিল আম আদমি পার্টি এবং কংগ্রেস।
রাহুল গান্ধী ও ভগবন্ত মান। ফাইল ছবি।

দিন কয়েক আগে পর্যন্তও দুই দল একে অপরের জোটসঙ্গী ছিল। এখন একমঞ্চে না থাকলেও বিজেপি বিরোধিতার প্রশ্নে অনেক ক্ষেত্রেই সহমত হতে দেখা যায় আম আদমি পার্টি এবং কংগ্রেসকে। কিন্তু ঠিক যে সময় ভোটচুরি ইস্যুকে সামনে রেখে দিল্লিতে নতুন করে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে, তখনই ফের নিজেদের মধ্যে খেয়োখেয়ি শুরু করে দিল আম আদমি পার্টি এবং কংগ্রেস। কোনও রাখঢাক না করে রাহুল গান্ধী (Rahul Gandhi) সরাসরি আক্রমণ করে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে (Bhagwant Mann)। পালটা আপও রাহুলকে নিশানা করতে ছাড়ল না।

আসলে আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশের পাশাপাশি যে চার রাজ্যে নির্বাচন হওয়ার কথা, সেগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঞ্জাব। সে রাজ্যে এখন ক্ষমতায় আপ, প্রধান বিরোধী কংগ্রেস। অবশ্য বিজেপিও এবার পাঞ্জাবে ভালোরকম প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে সরাসরি আপকে আক্রমণ করা ছাড়া বিকল্প দেখছে না কংগ্রেস। বুধবার পাঞ্জাবের সংরুর যা কিনা মুখ্যমন্ত্রী মানের নিজের এলাকা, সেখানে দাঁড়িয়ে সরাসরি মানকে ব্যক্তিগত আক্রমণ করেন রাহুল গান্ধী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রাহুল বলে দেন, "আমি ভগবন্ত মানের সঙ্গে লোকসভায় ছিলাম। তিনি আমাদের সঙ্গেই বসতেন এবং বিভিন্ন ধরনের চুটকি শোনাতেন। কিন্তু সকাল ১১টাও বাজলেই তাঁর মুখ থেকে মদের গন্ধ পাওয়া শুরু হয়ে যেত।” পরক্ষণেই রাহুলের বক্তব্য, "আমি বলছি না যে ভগবন্ত মান মদ খেতে পারেন না। তিনি মদ্যপান করতেই পারেন। সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু নেশাদ্রব্যের বিরুদ্ধে যদি সত্যিই লড়তে হয়, তবে প্রতি সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মদের বোতল নিয়ে বসবেন সেটা চলতে পারে না।"

রাহুল যেভাবে মানকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন, সেটা মেনে নিতে পারছে না আম আদমি পার্টি। তাঁরা মনে করছে, রাহুল গান্ধী এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছেন, তাতে তাঁর এই নিম্নরুচির আক্রমণ করা উচিত নয়। দিল্লির আপ সভাপতি সৌরভ ভারদ্বাজের বক্তব্য, "রাহুল গান্ধীর বিরুদ্ধেও তো ড্রাগ নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু অভিযোগ করলেই তো হয়ে যায় না। আমার মনে হয়, রাহুল গান্ধীর মতো নেতার কাছে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। এই ধরনের আক্রমণই প্রমাণ করে, রাহুলের রাজনীতি কতটা নিচে নেমে গিয়েছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
AAPBhagwant MannCongressRahul Gandhi
Advertisement
Tags :
AAPBhagwant MannCongressRahul Gandhi

নিয়মিত খবরে থাকতে ফলো করুন