মায়াবি নীল চোখ, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছল বিরল সাদা বাঘ 'তেজস'
Amit Kumar Das
সাদা শরীরে খয়েরি ডোরা। অদ্ভুত নীল রঙা চোখ। বিরল প্রজাতির নীল চোখের সাদা বাঘ এবার দেরাদুনে। উত্তরাখণ্ডের বন্যপান বৈচিত্রে যোগ হল নতুন পালক। গোয়ালিয়রের থেকে ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাদা বাঘ তেজস এসে পৌঁছল দেরাদুনের চিড়িয়াখানায়। তেজসের আগমনের ফলে উত্তরাখণ্ড পেল রাজ্যের প্রথম সাদা বাঘ।
বন দপ্তরের তরফে জানা গিয়েছে, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রাণী বিনিময় কর্মসূচির অধীনে এই পশু বিনিময় সম্পন্ন হয়েছে। এতদিন দেরাদুনের চিড়িয়াখানায় বহাল তবিয়তে ছিল পাঁচ বছর বয়সি রয়্যাল বেঙ্গল টাইগার ভোলা। তাকে পাঠানো হয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র চিড়িয়াখানায়। তার বদলে আড়াই বছরের তেজসকে আনা হয়েছে দেরাদুনে। প্রায় ১৪ ঘণ্টার এই সফরে ৫৫৬ কিমি পথ পাড়ি দিয়ে বাঘটি এসে পৌঁছেছে দেরাদুনে। তেজসকে আনতে ১৩ সদস্যের এক বিশেষ দল গঠন করা হয়েছিল।
আরও পড়ুন:
প্রায় ১৪ ঘণ্টার এই সফরে ৫৫৬ কিমি পথ পাড়ি দিয়ে বাঘটি এসে পৌঁছেছে দেরাদুনে। তেজসকে আনতে ১৩ সদস্যের এক বিশেষ দল গঠন করা হয়েছিল।
এই দলেই ছিলেন রেঞ্জার দীক্ষা ভাট। তিনি বলেন, বিশেষভাবে তৈরি উদ্ধারকারী গাড়িতে ১২ থেকে ১৪ ঘণ্টার পথ পেরিয়ে নিয়ে আসা হয় তেজসকে। যাত্রাপথে সঙ্গে ছিলেন ১৩ সদস্যের বিশেষজ্ঞ দল। পশু চিকিৎসক প্রদীপ মিশ্র-সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই তেজসকে ঘিরে ব্যাপক উদ্দিপনা তৈরি হয়েছে উত্তরাখণ্ডে। সাদা লোমে ঢাকা তেজসের শরীরে খয়েরি রঙের ডোরা, ওখ গাঢ় নীল।
বিশেষজ্ঞদের মতে, এই বাঘটি 'অ্যালবিনিজম' নয়, 'লিউসিজম' নামক বংশগত বৈচিত্র্যের কারণে এই রঙ। তবে চিড়িয়াখানা পৌছলেও এখনই তেজসের দেখা পাওয়া যাবে না। আপাতত ২০ দিনের কোয়ারান্টিনে থাকবে তেজস। এই সময়ে শুধুমাত্র পরিচারক ও পশু চিকিৎসকই তার কাছে যেতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষা ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার পর্ব শেষে প্রায় এক মাস পর পর্যটকদের সামনে তাকে আনা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।