দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sharad Pawar Hospitalised

ফের অসুস্থ শরদ পওয়ার, বুকে ব্যথা নিয়ে পুণের হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান

৮৫ বছর বয়সি নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, জানালেন মেয়ে এবং এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।
Kishore Ghosh
06:23 PM Nov 02, 2026 IST
৮৫ বছর বয়সি নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, জানালেন মেয়ে এবং এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে।
ফাইল চিত্র।

ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ার (Sharad Pawar Hospitalised)। সোমবার, ২ অক্টোবর কাশি ও বুকে ব্যথার কারণে তাঁকে পুণের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়ে এবং এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ৮৫ বছর বয়সি নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এক্স হ্যান্ডেলের পোস্টে সুপ্রিয়া লিখেছেন, "কাশির কারণে বাবাকে পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁর ডাক্তারি পরীক্ষা চলছে এবং তাঁর স্বাস্থ্যের সমস্ত সূচক স্থিতিশীল রয়েছে। আপনাদের সকলের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ।" চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার শারীরিক অসস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হল এনসিপি নেতাকে। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্লিউরিটিক বুকে ব্যথার (শ্বাস নেওয়ার সময় যে বুকে ব্যথা আরও তীব্র হতে পারে) কারণে স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য পাওয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিওলজিস্ট, চেয়ারম্যান এবং ম্যানেজিং ট্রাস্টি ড. পারভেজ কে গ্রান্ট জানিয়েছেন, পাওয়ারের শারীরিক অবস্থার উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি পর্যবেক্ষণে থাকবেন। ২০২৩ সালে প্রয়াত ভাইপো অজিত পাওয়ার দল ভেঙে বেরিয়ে যাওয়ার পর ফের এনসিপি (এসপি)-র নেতৃত্ব দিচ্ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দু'বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে শরদ ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর তা সেরে গিয়েছে। নেতার দ্রুত আরোগ্য কামনা করছেন এনসিপি কর্মী-সমর্থকেরা। গত ২৮ জানুয়ারি বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। অজিতের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন শরদ। মৃত্যু নিয়ে রাজনীতি না-করার বার্তাও দিয়েছিলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
MaharashtraNCPSharad Pawar
Advertisement
Tags :
MaharashtraNCPSharad Pawar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন