দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Telangana

খুচরো নিয়ে বচসা, তেলেঙ্গানায় যাত্রীর ধাক্কায় চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু মহিলা কন্ডাক্টরের

চলন্ত বাসে মহিলা কন্ডাক্টরের সঙ্গে তুমুল বচসা বাঁধে তরুণী কন্ডাক্টরের। এক সময় মেজাজ হারিয়ে কন্ডাক্টরকে ধাক্কা মারেন যাত্রী।
Kishore Ghosh
09:37 PM Nov 04, 2026 IST
চলন্ত বাসে মহিলা কন্ডাক্টরের সঙ্গে তুমুল বচসা বাঁধে তরুণী কন্ডাক্টরের। এক সময় মেজাজ হারিয়ে কন্ডাক্টরকে ধাক্কা মারেন যাত্রী।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গুন্ডলা প্রবালিকার। ছবি: সংগৃহীত।

চলন্ত বাসে মহিলা কন্ডাক্টরের সঙ্গে খুচরো নিয়ে তুমুল বচসা বাঁধে তরুণী কন্ডাক্টরের। এক সময় মেজাজ হারিয়ে কন্ডাক্টরকে ধাক্কা মারেন যাত্রী। এর ফলে চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে যান ২৪ বছরের তরুণী। গুরতর আহত হন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ওই কন্ডাক্টর গুন্ডলা প্রবালিকার।

পুলিশ জানিয়েছে, ভয়ংকর কাণ্ড ঘটে গত ২৫ অক্টোবর তেলেঙ্গানা রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের (টিজিএসআরটিসি) একটি বাসে। প্রবালিকা ছিলেন মণুগুরু সড়ক পরিবহণ কর্পোরেশনের (আরটিসি) কর্মী। ঘটনার দিন মণুগুরু থেকে ভদ্রাচলমগামী একটি বাসে কন্ডাক্টরের দায়িত্ব পালন করছিলেন তিনি। মাঝপথে মিত্তাগুদেমে ওই বাসে ওঠেন বনোত মৌনিকা নামের এক মহিলা যাত্রী। সঙ্গে ছিল তাঁর ছেলে। টিকিট কাটার সময় খুচরো নিয়ে যাত্রীর সঙ্গে ঝামেলা বাঁধে তরুণী কন্ডাক্টরের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, ১০ টাকা ভাড়ার জন্য মৌনিকা একটি ১০০ টাকার নোট ধরান। প্রবালিকা জানিয়ে দেন, সেই মুহূর্তে তাঁর কাছে খুচরো নেই। বাকিটা পরে ফেরত দেবেন। যদিও মৌনিকাফেরত পয়সা পাওয়ার জন্য উদগ্রীব হন। তাঁর গন্তব্য এগিয়ে আসায় বারবার তাড়া দিচ্ছিলেন প্রবালিকাকে। এই নিয়েই কথা কাটাকাটি শুরু হয়। এক সময় বচসা তুঙ্গে ওঠে। প্রবালিকা বাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই মেজাজ হারিয়ে তাঁকে ধাক্কা দেন মৌনিকা। টাল সামলাতে না পারেননি প্রবালিকা। চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে যান তিনি। বাসের পিছনের একটি চাকা তাঁর দু’পায়ের উপর দিয়ে চলে যায়।

গুরুতর আহত প্রবালিকাকে ভদ্রাচলমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ১০ দিন চিকিৎসার পর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এদিকে, অভিযুক্ত মৌনিকার বিরুদ্ধে গ্রেপ্তার করে পুলিশ। অনিচ্ছাকৃত খুন-সহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার শুনানি চলছে আদালতে।

২৪ বছরের তরুণী কন্ডাক্টরের মর্মান্তিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন তেলেঙ্গানার পরিবহণ মন্ত্রী পোন্নম প্রভাকর। এক বিবৃতিতে তিনি জানান, ‘‘সরকার মৃতার পরিবারের পাশে রয়েছে। তাঁদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। প্রবালিকার মায়ের জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে।’’ অন্যদিকে, প্রবালিকার মৃত্যুতে ক্ষুব্ধ আরটিসির কর্মী ও সংগঠনগুলি। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে তারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
ConductorTelengana
Advertisement
Tags :
ConductorTelengana

নিয়মিত খবরে থাকতে ফলো করুন