দুই প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক! ধরা পড়ে সঙ্গীদের সাহায্যে স্বামীকে 'খুন' স্ত্রীর, চাঞ্চল্য তেলেঙ্গানায়
Amit Kumar Das
দুই প্রেমিকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল স্ত্রী। স্বামীর অনুপস্থিতিতে তাঁদের সঙ্গে মিলিত হতেন যুবতী। স্ত্রীর কুকর্ম ধরে ফেলায় করুণ পরিণতি হল স্বামীর। দুই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার। অভিযুক্ত যুবতী-সহ তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় নিজেদের অপরাধ স্বীকার করেছে অভিযুক্তরা।
তেলেঙ্গানা পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম ওরফে চাকালি। হনমাজিপেট গ্রামের বাসিন্দা ২৬ বছরের এই যুবক পেশায় দিনমজুর। তাঁর স্ত্রী ২৫ বছরের গুম্মাডি সবিতা। পুলিশের তরফে জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর গ্রামের উপকন্ঠে এক পুকুর থেকে উদ্ধার হয় কাশিরামের মৃতদেহ। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করেছিল পুলিশ। সেইমতো দেহ ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর সব হিসেব বদলে যায়। পুলিশ অনুমান করে খুন করা হয়েছে ওই যুবককে।
আরও পড়ুন:
২৩ অক্টোবর রাতে তিনজন মিলে কাশিরামকে মদ খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাচেরা চেরুভু পুকুরের ধারে। প্রচুর মদ খাইয়ে তাঁকে মাতাল করার পর রামু দড়ি দিয়ে তাঁর শ্বাসরোধ করে।
সেইমতো কাশীরামের স্ত্রী ও পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তে সবিতার বয়ানে সন্দেহ হয় পুলিশের। তদন্তকারীদের জেরার মুখে পড়ে শেষপর্যন্ত খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। পুলিশের তরফে জানা গিয়েছে, গ্রামেরই দুই যুবক চিন্তাকিন্দি রামু (২৬) এবং পাসুপুলা সন্তোষ (২৫)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সবিতার। স্ত্রীকে তাঁদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী কাশীরাম। ধরা পড়েই স্বামীকে খুনের ছক কষে অভিযুক্তরা। ২৩ অক্টোবর রাতে তিনজন মিলে কাশিরামকে মদ খাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাচেরা চেরুভু পুকুরের ধারে। প্রচুর মদ খাইয়ে তাঁকে মাতাল করার পর রামু দড়ি দিয়ে তাঁর শ্বাসরোধ করে। কাশীরাম যাতে ছটফট করতে না পারে সে জন্য তাঁর হাত চেপে ধরে সন্তোষ। মৃত্যু নিশ্চিত হওয়ায় পর দেহ ফেলে দেওয়া হয় পুকুরে। যাতে মনে হয় মদ খেয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।
তবে ময়নাতদন্তের রিপোর্টে কাশীরামের গলায় দড়ির দাগ মেলে। এতেই পুলিশ নিশ্চিত হয় তাঁকে খুন করা হয়েছে। সবিতাকে আটক করে জিজ্ঞাসাবাদে খুনের তথ্য মিলতেই গ্রামবাসীদের সাহায্যে বাকি দু'জনকেও গ্রেপ্তার করে পুলিশ। ৩০ অক্টোবর গ্রেপ্তারের পর জেরায় তিনজনই খুনের কথা স্বীকার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন তথ্য লোপাট-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।