shono
Advertisement
Varanasi

গঙ্গার ঘাটে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা থেকে হাতাহাতি, বারাণসীতে পর্যটক 'খুন'

কিশোরের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Published By: Kishore GhoshPosted: 04:54 PM May 24, 2026Updated: 04:54 PM May 24, 2026

বারাণসীর গঙ্গার ঘাটে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসার পরে হাতাহাতি কিশোর পর্যটকের। এই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ বছরের ওই নাবালকের। পুলিশ জানিয়েছে, মন্দির শহরের নমো ঘাটে ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। 

Advertisement

পুলিশকর্তা (এসিপি) বিজয় প্রতাপ সিং জানান, ঘটনাটি রবিবার ভোরে ঘটেছে। আদমপুর থানার অন্তর্গত নমো ঘাটে একদল পর্যটক এসেছিলেন। তাঁরা সোনভদ্র থেকে বারাণসীতে বেড়াতে এসেছিলেন বলে জানা গিয়েছে। সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁদের। পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। তখনই হাতহাতি হয় উভয়পক্ষের মধ্যে। সংঘর্ষে গুরুতর আহত হন ১৭ বছরের রাজেশ চিন্টু। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিশোরের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পর্যটকের মৃত্যুর ঘটনায় বেশ কিছু ধোঁয়াশা এখনও কাটেনি বলেই জানা গিয়েছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement