দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
TVK office in Bengal

বাংলা দখলে ঝাঁপাচ্ছে টিভিকে, খোলা হয়েছে পার্টি অফিস! 'অন্য কথা' বলছে বিজয়ের দল

তামিলনাড়ু দখলের পর বাংলাই পাখির চোখ বিজয়ের?
Subhajit Mandal
05:46 PM Sep 30, 2026 IST
তামিলনাড়ু দখলের পর বাংলাই পাখির চোখ বিজয়ের?
বিজয় থলপতি। নিজস্ব চিত্র

তামিলাগা ভেটরি কাজাগম, অর্থাৎ টিভিকে কি এবার বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে? তামিলনাড়ু দখলের পর বাংলাই পাখির চোখ বিজয়ের? রাজ্যে ইতিমধ্যেই টিভিকের নামে একটি দলীয় কার্যালয় খোলা হয়েছে। বিজয়ের ভক্তরা বলছেন, বাংলার আগামী নির্বাচনে তাঁরা প্রার্থীও দিতে চান। যদিও বিজয়ের দল সরকারি ভাবে জানিয়ে দিল, বাংলায় যে পার্টি অফিস খোলা হয়েছে, সেটাতে দলের অনুমোদন নেই। সেগুলি অস্বীকৃত। বিজয়ের ভক্তরা ভালোবেসে বানিয়েছেন।

ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের ফাগুপুরে থলপতি বিজয়ের দলের পার্টি অফিস খোলা হয়েছে। নিজেকে টিভিকের রাজ্য কো-অর্ডিনেটর হিসাবে দাবি করা চৈতালি রায় পার্টি অফিস খোলার পার দাবি করেন, "প্রথমে আমরা সোশাল মিডিয়ায় প্রচার করব। পরবর্তীকালে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য জনসংযোগে জোর দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষা এবং চাকরি। আমরা চাই টিভিকে ভোটে অংশ নিক। তবে সবটাই বাংলার মানুষ কী চাইছেন, তার উপর নির্ভর করবে। আর কোন ভোটে আমরা লড়ব, সেটা আমাদের শীর্ষ নেতৃত্বই সিদ্ধান্ত নেবে।” তিনি জানান, তামিলনাড়ু থেকে নির্দেশ আসার পরই রাজ্যে টিভিকে সংগঠন তৈরি করা হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কিন্তু তামিলনাড়ুর শাসক দল জানিয়ে দিল, বাংলায় যে পার্টি অফিস তৈরি হয়েছে সেটাতে কোনও স্বীকৃতি দলের নেই। টিভিকে জানিয়েছে, তলপতি বিজয়ের সমর্থকেরা ওই কাজ করেছেন। বিজয়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। টিভিকে-র মুখপাত্র সানকাভি দ্যানাহ জানিয়েছেন, "আমাদের দল আনুষ্ঠানিক ভাবে পশ্চিমবঙ্গে কোনও শাখা বা দলীয় কার্যালয় খোলেনি। যদি তেমন কিছু হয়েও থাকে, তা হলে বলতে হয় যে, সেগুলোয় কোনও দলীয় অনুমোদন নেই। তামিলনাড়ু এবং পুদুচেরির বাইরে যে রাজ্যে যে পার্টি অফিসই খুলুক সেটাতে দলের কোনও অনুমোদন নেই।"

বাংলায় দলের অফিস খোলা নিয়ে টিভিকের বক্তব্য, বিজয়ের নেতৃত্ব বহু মানুষকে উদ্বুদ্ধ করেছে। হয়তো বিজয়ের সমর্থকরা নিজেদের উদ্যোগে ওই পার্টি অফিস খুলেছেন। স্বাধীনভাবে উদ্যোগী হয়েছেন। টিভিকে মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত তাঁদের ফোকাস শুধু তামিলনাড়ুতেই। রাজ্যের বাইরে সংগঠন বিস্তারের এখনই কোনও পরিকল্পনা নেই তাঁদের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BJPTamil NaduTMCTVK
Advertisement
Tags :
BJPTamil NaduTMCTVK

নিয়মিত খবরে থাকতে ফলো করুন