দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Uttar Pradesh

প্রেমিকার আবদারে ছোলে ভাটুরে আনতে গিয়ে বউয়ের মুখোমুখি! ভয়ংকর অবস্থা ব্যক্তির, ভিডিও ভাইরাল

যেই না প্রেমিকার প্রিয় খাবার আনতে বেরিয়েছেন, ওমনি পড়ে গেলেন বউয়ের সামনে। ব্যস। মাঝরাস্তায় ভয়ংকর পরিণতি হল এক ব্যক্তির।
Anwesha Adhikary
05:25 PM Sep 30, 2026 IST
যেই না প্রেমিকার প্রিয় খাবার আনতে বেরিয়েছেন, ওমনি পড়ে গেলেন বউয়ের সামনে। ব্যস। মাঝরাস্তায় ভয়ংকর পরিণতি হল এক ব্যক্তির।
ছবি এআই দ্বারা নির্মিত

প্রেমিকার আবদার! রাখতে তো হবেই। তাই বউকে লুকিয়ে বেরিয়ে পড়েছিলেন ছোলে ভাটুরে আনতে। কিন্তু কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেই না প্রেমিকার প্রিয় খাবার আনতে বেরিয়েছেন, ওমনি পড়ে গেলেন বউয়ের সামনে। ব্যস। মাঝরাস্তায় ভয়ংকর পরিণতি হল এক ব্যক্তির।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুরে। জানা গিয়েছে, অজয় নামে এক ব্যক্তি মাঝেমাঝেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেন। কাজের দোহাই দিয়ে বেরতেন। কিন্তু দিনদুয়েক আগে তিনি স্ত্রী কবিতাকে জানান, কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। সেই মতো তিনি চলে যান। একটি গেস্ট হাউসে ওঠেন প্রেমিকার সঙ্গে। সেখানে দিব্যি সময় কাটাচ্ছিলেন দু'জনে। বিপত্তি বাঁধল প্রেমিকার আবদার রাখতে গিয়ে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গেস্ট হাউস থেকে বেরতেই অজয়কে দেখে ফেলেন শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়। তাঁরা সঙ্গে সঙ্গে কবিতাকে খবর দেন। খবর পেয়েই ছোলে ভাটুরের দোকানের দিকে রওনা দেন। শেষ পর্যন্ত গেস্ট হাউসের দরজায় এসে অজয়কে হাতেনাতে ধরে ফেলেন কবিতা। যদিও অজয় মিথ্যা বলে সাফাই দিতে চেয়েছিলেন। বলেছিলেন, নিজের জন্যই খাবার কিনেছেন। কবিতার পালটা, তাহলে দ্বিতীয় প্লেটটা কার জন্য? সেই প্রশ্নের জবাবে আর কিছু বলতে পারেননি অজয়।

প্রকাশ্যে স্বামী-স্ত্রীর এমন কথোপকথন শুনে ছোটখাট জমায়েত হয়ে যায়। 'জেরা' শেষ হতেই কবিতা একেবারে মারমুখী হয়ে ওঠেন। বেধড়ক মারধর করতে থাকেন অজয়কে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এসে অবস্থা সামাল দেয়। শেষ পর্যন্ত পুলিশকর্মীরাও দু'জনকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠান। জানা গিয়েছে, অজয়-কবিতার প্রায় ১৪ বছরের বিবাহিত জীবন। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু প্রেমিকার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অজয়ের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Uttar Pradesh
Advertisement
Tags :
Uttar Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন