দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
UP

স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই

বিকাশ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। বাড়ির কাজ করতে গিয়ে আলাপ হয় দু'জনের। ঘনিষ্ঠতা বাড়তে দু'জনে বিয়ের সিদ্ধান্ত নেন।
Anwesha Adhikary
09:13 PM Oct 01, 2026 IST
বিকাশ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। বাড়ির কাজ করতে গিয়ে আলাপ হয় দু'জনের। ঘনিষ্ঠতা বাড়তে দু'জনে বিয়ের সিদ্ধান্ত নেন।
ছবি: সংগৃহীত

যেন তেন প্রকারেণ স্বামীকে খুন করতেই হবে! ভীষ্মের প্রতিজ্ঞা করে ফেলেছিলেন বছর পঞ্চাশের প্রৌঢ়া। তার জন্য বিক্রি করে দিলেন জীবনের শেষ সম্বলটুকু। জমি বিক্রির টাকায় সুপারি দিলেন দুই দুষ্কৃতীকে। একেবারে নিখুঁত প্ল্যানিং করে স্বামীকে খুন করেছেন প্রৌঢ়া, সঙ্গী তাঁর প্রেমিক। গোটা ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তদন্তে নেমে হতবাক পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফঃরনগরে। জানা গিয়েছে মৃতের নাম প্রবীণ। ৫২ বছর বয়সি প্রবীণ পেশায় কৃষক। গত ২৭ সেপ্টেম্বর একটি জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় গুলিবিদ্ধ অবস্থায়। ময়নাতদন্তের পর তদন্ত শুরু করে পুলিশ। নানা মোবাইল এবং কল রেকর্ড খতিয়ে দেখার পরই সন্দেহের তালিকায় উঠে আসে প্রবীণের স্ত্রী রেখার নাম। জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য মেলে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, ২০১৮-১৯ নাগাদ বিকাশ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান রেখা। বাড়ির কাজ করতে গিয়ে আলাপ হয় দু'জনের। ঘনিষ্ঠতা বাড়তে দু'জনে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ান প্রবীণ। তারপর থেকেই রেখা এবং বিকাশের পরিকল্পনা ছিল, প্রবীণকে সরিয়ে দিতে হবে। তার জন্য দীর্ঘসময় অপেক্ষা করে ছিলেন দু'জনে। উপায় না দেখে রেখা সিদ্ধান্ত নেন, জমি বিক্রি করে দেবেন। সেই মতো ১০ লক্ষ টাকায় জমি বিক্রি করেন। হাতে টাকা আসতেই শুরু হয় খুনের ব্লু প্রিন্ট। আগাগোড়া এই পরিকল্পনায় রেখার সঙ্গী ছিলেন বিকাশ।

জানা গিয়েছে, দুই ভাড়াটে খুনি রাজা এবং কল্যাণকে খুঁজে আনেন বিকাশই। অতীতে টাকা বকেয়া থাকা নিয়ে প্রবীণের সঙ্গে রাজার বিবাদও ছিল। সেকারণেই খুন করতে আরও বেশি 'উৎসাহ' ছিল বলে পুলিশের দাবি। জমি বিক্রির ১০ লক্ষ টাকার মধ্যে দুই খুনিকে তিন লক্ষ করে টাকা দেন রেখা। সেই মতো গত রবিবার প্রবীণকে ডেকে এনে গুলি করে পালিয়ে যায় দু'জন। বেআইনি বন্দুক ব্যবহার করে গুলি চালানো হয়েছিল বলেই জানিয়েছেন পুলিশ। আপাতত চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। চলছে তদন্তও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Uttar Pradesh
Advertisement
Tags :
Uttar Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন