দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
US Midterm Elections Results 2026

ভোট ভরাডুবিতে ট্রাম্পের হাতছাড়া কংগ্রেস! বাণিজ্য-শুল্ক-ভিসা-অস্ত্র, লাভ-ক্ষতির হিসাব কষছে দিল্লি

বিশেষজ্ঞদের মতে, এই ফলাফলের ফলে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে।
Subhodeep Mullick
02:35 PM Nov 04, 2026 IST
বিশেষজ্ঞদের মতে, এই ফলাফলের ফলে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে।
ফাইল ছবি।

মধ্যবর্তী নির্বাচনে (মিড টার্ম) আমেরিকায় পট পরিবর্তন। ডোনাল্ড ট্রাম্পের শিবিরকে ধাক্কা দিয়ে মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেট - দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিরোধী শিবির। দু’বছর পর আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ট্রাম্পের দল রিপাবলিকানদের এই ভরাডুবি মার্কিন রাজনীতির সমীকরণ অনেকটাই বদলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল (US Midterm Elections Results 2026) ভারতের উপর কী প্রভাব ফেলবে? কারণ, আমেরিকার বাণিজ্য, শুল্ক, অস্ত্র থেকে ভিসানীতি - জড়িয়ে রয়েছে দিল্লির স্বার্থ।

বিশেষজ্ঞদের মতে, এই ফলাফলের জেরে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা। এছাড়া, তারা শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং তদন্ত পরিচালনার ক্ষমতাও পেয়ে যাবে। তবে এর অর্থ এই নয় যে, মার্কিন বিদেশনীতির নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে কংগ্রেসের হাতে চলে আসবে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে রয়েছে 'ভেটো' ক্ষমতা। মধ্যবর্তী ভোটের এই ফলাফলে ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কংগ্রেস এবং মার্কিন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলি ভারতের-আমেরিকা বাণিজ্য, আমেরিকায় কর্মরত ভারতীয়দের ভবিষ্যৎ এবং দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ভারত-আমেরিকা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে বাণিজ্য চুক্তি। আসলে আমেরিকা ভারতীয় পণ্যের একটি বড় বাজার। তাই মার্কিন শুল্ক নীতিতে কোনও পরিবর্তন এলে তা দিল্লির উপর বড় প্রভাব পড়বে। গত ফেব্রুয়ারিতে দু'দেশের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা প্রকাশিত হয়। সেখানে ভারতীয় পণ্যের উপর ১৮ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়েছিল ওয়াশিংটন। কিন্তু পরবর্তীকালে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের আরোপ করা একাধিক শুল্ক বাতিল হয়ে যায়। ফলে শুল্কের হার কমে ১০ শতাংশে নেমে আসে। তবে দু' দেশের পূর্ণাঙ্গ চুক্তি এখনও অধরা। ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ যাওয়ায় ট্রাম্পের শুল্কনীতি আরও কোণঠাসা হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে স্বস্তিতে থাকবে দিল্লি।

রিপাবলিকানদের বিপর্যয়ে আমেরিকায় খুশির হাওয়া। ছবি: রয়টার্স।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আমেরিকায় বসবাসরত ভারতীয়দের উপরও পড়বে। বিশেষ করে যাঁরা এইচ-১বি ভিসাধারী। কংগ্রেসের পট পরিবর্তনের ফলে ভবিষ্যতের অভিবাসন আইনের উপর বড়সড় প্রভাব পড়তে পারে। ডেমোক্র্যাটদের জয় অভিবাসন সংক্রান্ত নিয়মাবলির উপরও বিশেষ প্রভাব ফেলবে। বিভিন্ন বিল পাশ করাতে চাপের মুখে পড়বে ট্রাম্পের দল। তবে ভারতের জন্য বিষয়টি শুধু বাণিজ্য বা ভিসাতেই সীমাবদ্ধ নয়। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ওয়াশিংটনের নতুন রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 

মার্কিন কংগ্রেসের দু'টি কক্ষ রয়েছে। উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। প্রতি দু'বছর অন্তর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হয়। এর মাধ্যমে নির্ধারিত হয় কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। এখনও পর্যন্ত যে হিসাব উঠে আসছে, তাতে দেখা দেখা যাচ্ছে, ১০০ আসনের সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি। বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত সেনেটে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের দখলে ছিল ৪৭টি আসন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ২১৪টি। বিশ্লেষকদের বক্তব্য, ইরান যুদ্ধ, শুল্কবাণ, মূল্যবৃদ্ধি এবং ট্রাম্পের 'আগ্রাসী' নীতির কারণেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে রিপাবলিকানদের। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Donald TrumpPM Narendra ModiUnited States
Advertisement
Tags :
Donald TrumpPM Narendra ModiUnited States

নিয়মিত খবরে থাকতে ফলো করুন