দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Uttar Pradesh

প্রেমিকের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন, জানতে পেরে স্ত্রীকে চেয়ারে বেঁধে জ্যান্ত পোড়ালেন স্বামী! ভাইরাল ভিডিও

১১ বছর আগে বিয়ে হয় দম্পতির। তাঁদের দুই সন্তানও রয়েছে।
Kishore Ghosh
07:54 PM Nov 05, 2026 IST
১১ বছর আগে বিয়ে হয় দম্পতির। তাঁদের দুই সন্তানও রয়েছে।
ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পরকীয়ার জেরে ভয়ংকর হত্যাকাণ্ড। কর্মসূত্রে হরিয়ানায় থাকতেন স্বামী। অন্যদিকে গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী। স্বামীকে ছেড়ে সেই পছন্দের পুরুষের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন তরুণী! যা মেনে নিতে পারেননি স্বামী। অভিযোগ, তরুণীকে জোর করে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলেন। এরপর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের কন্নৌজের জগতপুর গ্রামে ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি ৩৫ বছরের সুখবীর সিং। প্রেমের সম্পর্কের পর ১১ বছর আগে সোনামকে (৩০) বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তানও রয়েছে। সুখবীরের অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে গ্রামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সোনম। সম্প্রতি ওই তরুণের সঙ্গে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এই নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিলই। দিন দুই আগে বিবাদ মেটাতে স্থানীয় সিকন্দরপুর থানায় সালিশি সভা বসে। দীর্ঘ আলোচনার পর তরুণের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন এবং স্বামীর ঘর করবেন বলেই কথা দেন তরুণী। সেদিন সন্ধ্যায় প্রেমিক তরুণ বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যদিও হাসপাতাল চিকিৎসার পর সেরে ওঠেন তিনি। এদিকে বাড়িতে নতুন করে ঝামেলা শুরু হয় সুখবীর-সোনমের মধ্যে।

এক সময় মেজাজ হারান সুখবীর। স্ত্রীকে চেয়ারে বেঁধে, গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় সোনমের। ভয়ঙ্কর সেই ঘটনার ভিডিও-ঝলক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। ততক্ষণে অবশ্য সন্তানদের নিয়ে পালিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। পরে সুখবীরকে গ্রেপ্তার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Extra Marital AffairsUttar Pradesh
Advertisement
Tags :
Extra Marital AffairsUttar Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন