দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Gen Z baba

টিনএজেই মাতোয়ারা কৃষ্ণপ্রেমে, বৃন্দাবনের জেন জি বাবা নেটপাড়ার নয়া 'ক্রাশ', চেনেন মহারাজকে?

বিতর্কিত মন্তব্য নয়, শাশ্বত আচার্যর মুখে শোনা যায় স্রেফ গীতার বাণী।
Anwesha Adhikary
01:42 PM Nov 03, 2026 IST
বিতর্কিত মন্তব্য নয়, শাশ্বত আচার্যর মুখে শোনা যায় স্রেফ গীতার বাণী।
  • দুর্গাপুজোয় নিরামিষ খাওয়া উচিত কিনা, সেই নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তরুণ সন্ন্যাসী বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্র শাস্ত্রী। নেটদুনিয়ায় তাঁর জনপ্রিয়তা হুহু করে বেড়েছে, মূলত কম বয়সের কারণেই। অল্প বয়সে আধ্যাত্মিক চিন্তা নিয়ে কথা বলেই ভাইরাল হয়েছে তিনি। কিন্তু এবার বাগেশ্বর বাবাকেও টেক্কা দিতে চলেছেন জেন জি বাবা। তাঁকে নিয়ে বাড়ছে আমজনতার আগ্রহের পারদ।

  • বয়স মাত্র ১৯ বছর। জন্ম কৃষ্ণভূমি বৃন্দাবনে। সেখান থেকেই নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন স্বামী শাশ্বত আচার্যজি মহারাজ। তবে নেটিজেনরা তাঁকে চেনেন জেন জি বাবা নামে। সম্প্রতি ইনস্টাগ্রাম ঘাঁটলেই ইউজারদের চোখে পড়ছে এই তরুণ ধর্মগুরুর ভিডিও। তরুণ প্রজন্মের মনে তিনি বিশেষ জায়গা করে নিয়েছেন ইতিমধ্যেই। তথাকথিত ধার্মিক না হলেও নেটিজেনরা মন দিয়ে শুনছেন জেন জি বাবার ভগবত কথা।

  • বাগেশ্বর বাবার মতো বিতর্কিত মন্তব্য নয়, শাশ্বত আচার্যর মুখে শোনা যায় স্রেফ গীতার বাণী। মাত্র চার বছর বয়সে তিনি গীতার শ্লোক আবৃত্তি শুরু করেন। তাঁর বাবা স্বামী বৃন্দাবন আচার্যজি মহারাজ যুক্ত ছিলেন বৃন্দাবনের শ্রীধাম গোড়া বিহার মন্দিরের সঙ্গে। ভগবান কৃষ্ণের মহিমাবেষ্টিত পরিবেশেই বড় হয়ে ওঠা শাশ্বত আচার্যর। মন্দিরে নিয়মিত যাতায়াত, গীতা পাঠ, ভগবত কথা অধ্যয়ন-এই ছিল তাঁর জীবন।

  • বয়স যত বেড়েছে, ধর্মের প্রতি আগ্রহ তত বেড়েছে শাশ্বত আচার্যর। আপাতত তিনি বৃন্দাবনের শ্রীধাম গোড়া বিহার মন্দিরের পীঠাধীশ্বর। মাত্র ১৯ বছর বয়সেই তিনি ভগবত কথার বাণী প্রচার করেন। বলে রাখা ভালো, ভগবত গীতার যে অংশগুলি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত সেই অংশের বাণীই ব্যাখ্যা এবং প্রচার করেন এই জেন জি বাবা। সেই প্রচারের ভিডিওগুলি নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়।

  • স্রেফ বাণী প্রচার নয়, ভক্তিমূলক ভজন, শাস্ত্রের নানা অংশ পাঠও করে থাকেন শাশ্বত আচার্য। শান্ত কণ্ঠ এবং সৌম্য মুখে ভগবান কৃষ্ণের বাণী শুনে অভিভূত হন আট থেকে আশি সকলেই। তবে সোশাল মিডিয়ায় পদার্পণের বহু আগে থেকেই তিনি এইভাবে ধর্মপ্রচার করে আসছেন। কিশোর বয়স থেকেই শাস্ত্র আলোচনা এবং ব্যাখ্যার দিকে ঝোঁক ছিল তাঁর। ১৯ বছর বয়সে এসে ভাইরাল হচ্ছেন শাশ্বত আচার্য।

  • ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জেন জি বাবার উজ্জ্বল উপস্থিতি। ইনস্টাগ্রামে প্রায় ৪৫ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। প্রত্যেক পোস্টেই তাঁকে দেখা যায় কোনও না কোনও শ্লোকের ব্যাখ্যা দিতে। ধর্মপ্রচার ছাড়া অন্য কোনও বিষয়ের পোস্ট তাঁর প্রোফাইলে দেখা যায় না। সহজ কথায়, অল্প সময়ে ধর্মীয় প্রচার-এমন সাধারণত্বেই মজেছে নেটিজেনদের মন।

  • স্রেফ ধর্ম নয়, জেন জি বাবার মিষ্টি মুখ দেখেও দুর্বল হয়েছে বহু নেটিজেনের মন। তাই ইনস্টাগ্রামে শাশ্বত আচার্যর ভিডিওগুলিতে কমেন্টে ভরিয়ে দিচ্ছেন অনুরাগিনীরা। কেউ বলছেন হ্যান্ডসাম, কেউ বলছেন একবাটি সন্দেশের মতো মিষ্টি। আবার কেউ বা তাঁর ঝাঁকড়া চুলের সৌন্দর্যে মন হারিয়েছেন। প্রথাগত 'রোম্যান্টিক হিরো'র মতো কোনও কার্যকলাপ না করেও তিনি জায়গা করে নিয়েছেন নারীকুলের হৃদয়ে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Vrindavan
Advertisement
Tags :
Vrindavan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন