দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Lucknow

১৩ বছর যৌন শোষণ, ধর্ম বদলের চেষ্টা! লখনউয়ের চিকিৎসকের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ যুবতী

গর্ভবতী হয়ে পড়লে তাঁকে বিয়ে করার জন্য বলেন যুবতী। রামিজ বিয়ে করতে রাজি হননি বরং এক ক্লিনিকে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে গর্ভপাত করান।
Amit Kumar Das
03:54 PM Nov 03, 2026 IST
গর্ভবতী হয়ে পড়লে তাঁকে বিয়ে করার জন্য বলেন যুবতী। রামিজ বিয়ে করতে রাজি হননি বরং এক ক্লিনিকে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে গর্ভপাত করান।
অভিযুক্ত চিকিৎসক রামিজ উদ্দিন নায়েক ও নির্যাতিতা তরুণী।

১৩ বছর ধরে যৌন শোষণ, গর্ভপাত এমনকী ধর্মবদলের চেষ্টা! উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow) এক চিকিৎসকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন যুবতী। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির (KGMU) প্রাক্তন রেসিডেন্ট চিকিৎসক রামিজ উদ্দিন নায়েক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী নির্যাতিতার অভিযোগ, ২০১২ সালে এমবিবিএস পড়ার সময় রামিজের সঙ্গে আলাপ হয় যুবতীর। ওই বছর তাঁকে নানা অজুহাতে ফ্ল্যাটে ডেকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করে। সেখানেই গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও তোলা হয়। এরপর সেই ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন যৌন শোষণ করেন রামিজ। ঘটনার জেরে ২০১৬ সালে গর্ভবতী হয়ে পড়লে বিয়ের কথা বলেন যুবতী। রামিজ বিয়ে করতে রাজি হননি বরং এক ক্লিনিকে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে গর্ভপাত করান। দাবি অনুযায়ী, এরপর ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত রামিজের সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি যুবতী। ২০১৯ সালে তাঁর অন্যত্র বিয়ে ঠিক হলে। পুরনো সেই ছবি, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে ভাঙেন। একই ছকে ৫-৭বার বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২০১২ সালে এমবিবিএস পড়ার সময় রামিজের সঙ্গে আলাপ হয় যুবতীর। ওই বছর তাঁকে নানা অজুহাতে ফ্ল্যাটে ডেকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করে।

নির্যাতিতার অভিযোগ, রামিজের মা খাতিজা ও বাবা সেলিমুদ্দিন গোটা বিষয়টি জানতেন এবং ছেলের এই কুকর্মে তাঁদের মদত ছিল। ২০২৩ সালে লখনউয়ের ফ্ল্যাটে তাঁদের একসঙ্গে থাকতে বাধ্য করা হয়। অভিযোগ সেখানে রীতিমতো নির্যাতন করতেন রামিজ। সেখানেই ধর্মবদলের জন্য তাঁকে চাপ দিতে শুরু করেন রামিজ। বলা হয়, ধর্ম বদল না করলে হিন্দু ও মুসলিমের মধ্যে বিয়ে দেওয়া সম্ভব নয়। ধর্ম বদলে রাজি না হওয়ায় পুরনো ভিডিও তাঁর বাবা-মাকে পাঠানোর হুমকি দেওয়া হয়।

শুধু তাই নয়, ধর্ম বদলের জন্য গত ফেব্রুয়ারিতে একটি বিয়ের অনুষ্ঠানে নিয়ে গিয়ে কাজির সামনে একটি ছোট ঘরে তাঁকে ও তাঁর বাবাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন যুবতী। গোটা বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের দাবি করা হয়েছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্ত চিকিৎসকের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Uttar Pradesh
Advertisement
Tags :
Uttar Pradesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন