দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Jantar Mantar Protest

ফিরল রিয়া আহির 'মুহূর্ত'! মুম্বইয়ের মতোই দিল্লিতেও বাসের পথ রুখলেন তরুণী

অনেকেরই দাবি, এটা স্রেফ 'পাবলিসিটি স্টান্ট'।
Biswadip Dey
11:08 AM Oct 03, 2026 IST
অনেকেরই দাবি, এটা স্রেফ 'পাবলিসিটি স্টান্ট'।
ছবি: সংগৃহীত।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar Protest) সমবেত হয়েছিলেন শুক্রবার। পুলিশ তাঁদের আটকও করে। সেই সময়ই দেখা যায়, এক তরুণী একটি বাসের সামনে দাঁড়িয়ে পড়েছেন। বাসটির বনেটে হাত রেখে সেটিকে আটকে রাখেন। বাসের ভেতরে আটক বিক্ষোভকারীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি বাসটিকে যেতে দেবেন না, এমনটাও বুঝিয়ে দেন। স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়ে যাওয়া দৃশ্যটি মনে করিয়ে দিচ্ছে রিয়া আহিরকে। এর আগে মুম্বইয়ে 'আরশোলা'র আন্দোলনের সময় একই ভাবে বন্দিদের নিয়ে যাওয়ার সময় একটি বাসের পথ রোধ করেছিলেন ওই তরুণী। দিল্লির তরুণী মনে করালেন সেই রিয়াকে।

২৭ বছরের রিয়া ককরোচ জনতা পার্টির বিক্ষোভের 'মুখ' হয়ে উঠেছিলেন। এই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তবে সকলের নজর কেড়েছেন তিনিও। সোশাল মিডিয়ায় কোনও কোনও নেটিজেন তাঁকে দেখে মন্তব্য করেছেন, 'জেন জি কোনও অন্যায় মেনে নেয় না। ওরা সত্যিই খুব সাহসী।' তবে সকলেই যে এমন মনে করছেন তা নয়। অনেকেরই দাবি, এটা স্রেফ 'পাবলিসিটি স্টান্ট'। তাঁদের মতে, রিয়া যা করেছিলেন তা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা যেন সাজানো। তবে শেষপর্যন্ত ওই তরুণীর প্রতিবাদে কাজ হয়। বাসে থাকা বন্দিদের ছেড়ে দেওয়া হয় বলেই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’ বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মিলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লি ও মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখিয়েছিল। দিল্লিতে আটক হন অন্তত ১১০০ জন। এদের মধ্যে রয়েছেন মধ্যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীও। তাঁকে যন্তরমন্তর থেকে রীতিমতো টানতে টানতে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক হওয়া অন্যদের মধ্যে নাম ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা, আপ সাংসদ সঞ্জয় সিং-সহ আপের একাধিক শীর্ষ নেতা।

এদিকে শুক্রবারই মুম্বইয়ের শিবাজি পার্কে মূল জমায়েতের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। কিন্তু সেখানেও বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু এরপরও জমায়েত হয়। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং বিশাল দাদলানির মতো ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন বাণিজ্যনগরীতে। রাতে ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর ডাক দেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CJP ProtestCockroach Janata Partyjantar mantar
Advertisement
Tags :
CJP ProtestCockroach Janata Partyjantar mantar

নিয়মিত খবরে থাকতে ফলো করুন