দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Abhishek Banerjee

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন অভিষেক, ফের বাড়িতে পুলিশ

নোটিসে উল্লেখ ছিল, সোমবার সকাল ১০টায় তৃণমূল সাংসদকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি পুলিশের তলবে সাড়া দিলেন না।
Arpita Mondal
11:16 AM Oct 12, 2026 IST
নোটিসে উল্লেখ ছিল, সোমবার সকাল ১০টায় তৃণমূল সাংসদকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি পুলিশের তলবে সাড়া দিলেন না।
ফাইল ছবি।

ক্যামাকস্ট্রিট কাণ্ডে ফের হাজিরা এড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মী ও পুলিশের কাজে বাধা ও হেনস্তার অভিযোগে রবিবারই তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিলেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ। নোটিসে উল্লেখ ছিল, সোমবার সকাল ১০টায় তৃণমূল সাংসদকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি থানা মুখো হলেন না ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল পাঠিয়েছেন অভিষেক। এরপরই ফের অভিষেকের বাড়িতে পৌঁছে যান শেক্সপিয়র থানার পুলিশ। বুধবার হাজিরার নোটিস দেওয়া হয় তৃণমূল সাংসদকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয়। এমনকী পুলিশ ও পুরকর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করে পুরসভা। এর আগেও পুরসভার দায়ের করা একটি মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। পুরসভার আরও একটি এফআইআরের ভিত্তিতে এদিন শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন থানায় না গিয়ে পুলিশকে মেল করে বাড়তি সময় চান অভিষেক। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। করা হয় মারধরও। কলকাতা পুরসভার দাবি ওই বিলবোর্ডটি ‘বেআইনি’। শেষ পর্যন্ত অবশ্য কোনও বাধাই কাজে আসেনি। বিলবোর্ড খুলে দেয় পুরসভা। পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তাঁদের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তলব করলেও হাজিরা দিলেন না অভিষেক। এখন দেখার, বুধবার পুলিশের তলবে সাড়া দেন কি না ডায়মন্ড হারবারের সাংসদ?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Abhishek BanerjeeCamacStreet
Advertisement
Tags :
Abhishek BanerjeeCamacStreet

নিয়মিত খবরে থাকতে ফলো করুন