তিনি মোহনবাগান অন্তপ্রাণ। তিনি বাঙালির সিকান্দার। তাঁর পরোপকারী মানসিকতাই তাঁকে করে তুলেছিল সাধারণের কাছের মানুষ। কথা হচ্ছে প্রয়াত টুটু বোসের (Tutu Bose)। যে কোনও সমস্যার সমাধানের নামই যেন ছিলেন তিনি। মাঠ হোক বা মাঠের বাইরে, বরাবর সকলের পাশে থেকেছেন। যে কোনও উদ্যোগে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন বটের ছায়ার মতো। একইভাবে 'উত্তর কলকাতা উদয়ের পথে'র সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। এবার সেই মোহনবাগান রত্ন টুটু বোসকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ উদয়ের পথের। টুটু বোস স্মরণে আগামী ৭ জুন উত্তর কলকাতায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তাঁদের তরফে।
টুটু বোস স্মরণে উত্তর কলকাতায় রক্তদান শিবির, আয়োজনে উদয়ের পথে
১২ মে প্রয়াত হয়েছেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে মোহনবাগান তাঁবুতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকীরা। সেখানে দাঁড়িয়েই রাজ্যের তিনি সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তদের কাছে প্রস্তাব দেন স্বপনসাধন (টুটু) বোসের মতো মানুষের স্মরণসভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করার জন্য। তিনি ইন্ডোর স্টেডিয়াম দিয়ে দেবেন বলে মোহনবাগানের দুই শীর্ষ কর্তাকে জানান। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে সম্মান জানিয়ে এই স্মরণসভা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এরই মাঝে টুটু বোসকে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবির করার উদ্যোগ উদয়ের পথের।
আগামী ৭ জুন উত্তর কলকাতায় হেদুয়া পার্কে টুটু বোসের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। নেপথ্যে উদয়ের পথে। সেখানে রক্তদাতাদের নামাঙ্কিত স্মারক প্রদান করা হবে। পাশাপাশি রক্তদাতাদের শংসাপত্রে বিশ্ব চ্যাম্পিয়ন টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক সূর্যকুমার যাদবের স্বাক্ষর থাকবে। এই রক্তদান শিবিরে সকলের সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদয়ের পথের সম্পাদক উৎপল চট্টোপাধ্যায়।
