দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kolkata

সিলিং থেকে ঝুলছে স্বামী, বিছানায় স্ত্রী! পঞ্চসায়রে রহস্যমৃত্যু বৃদ্ধ দম্পতির

ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট ও ১ লক্ষ টাকা।
Jaba Sen
02:22 PM Oct 04, 2026 IST
ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট ও ১ লক্ষ টাকা।
এআই দ্বারা নির্মিত ছবি।

কলকাতার (Kolkata) পঞ্চসায়রে ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির দেহ। রবিবার সকাল ৭টা নাগাদ এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট ও ১ লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, দুজনেই অসুস্থ ছিলেন। এছাড়াও আর্থিক অনটনের মধ্যে দিয়েও যাচ্ছিলেন তাঁরা। একাধিক কারণে মানসিক অবসাদে ভুগছিলেন দম্পতি। এর জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতদের নাম অসিত আঁশ (৬৭) ও তাঁর স্ত্রী মন্দিরা আঁশ (৬০)। পঞ্চসায়রের ওই ফ্ল্যাটে তাঁরা দুজনেই থাকতেন। ওই এলাকাতেই থাকেন তাঁদের আত্মীয়। রবিবার সকালে তাঁরা বাড়িতে এসে একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর ফ্ল্যাটের পিছনের জানালা দিয়ে দেখা যায় হাড়হিম দৃশ্য। বৃদ্ধকে ঝুলতে দেখা যায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অসিতকে উদ্ধার করে। বিছানায় পড়েছিল মন্দিরার দেহ। সূত্রের খবর, স্ত্রীকে ঘুমের ওষুধ দিয়ে খুন করে আত্মঘাতী হয়ে থাকতে পারেন অসিত। এই ঘটনায় স্ত্রীয়ের সম্মতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুজনেই একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করে থাকতে পারেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'জনেই খুব অসুস্থ ছিলেন। সম্প্রতি মন্দিরা অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হন। এর মধ্যে আর্থিক অনটনেও পড়েছিলেন তাঁরা। অসুস্থ হয়েও মন্দিরার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত স্ত্রীকে দেখে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন অসিত। যদিও এখনও পুলিশের তরফে কিছু জানানো হয়নি। একটি মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে লেখা, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এর পাশাপাশি ঘর থেকে ১ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। সেই টাকা দিয়েই দুজনের শেষকৃত্য সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে সুইসাইড নোটে। পরিবার সূত্রে খবর, কয়েকবছর আগে দম্পতির একমাত্র ছেলের মৃত্যু হয়। তারপর থেকেই ওই দম্পতি মানসিক অবসাদে ভুগতে থাকেন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kolkata
Advertisement
Tags :
Kolkata

নিয়মিত খবরে থাকতে ফলো করুন