দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Calcutta HC

ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?

বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে, এবং পুলিশি তদন্তে কোনও আইনি বাধা নেই।
Arpita Mondal
02:18 PM Oct 01, 2026 IST
বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে, এবং পুলিশি তদন্তে কোনও আইনি বাধা নেই।
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি

তপশিলি জাতির (এসসি) ভুয়া শংসাপত্র তৈরি, সংগ্রহ এবং তা ব্যবহার সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপে কোনও বাধা নেই। বুধবার এই সংক্রান্ত এক মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে, এবং পুলিশি তদন্তে কোনও আইনি বাধা নেই।

টুম্পা বিশ্বাস ওরফে টুম্পা রায় নামে এক ব্যক্তি তাঁর নামে বনগাঁ থানায় দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন। আবেদনকারীর বক্তব্য ছিল, তপশিলি জাতির শংসাপত্র সংক্রান্ত বিষয়ে পুলিশ এফআইআর দায়ের করতে পারে না, এই বিষয়টি সংশ্লিষ্ট দফতরের বিচার্য বিষয়। তবে আদালত সেই যুক্তি মানেনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আদালতের পর্যবেক্ষণ, ভুয়ো শংসাপত্র তৈরি এবং তা ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগ একটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। আইনে কোথাও বলা নেই যে এই ধরনের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ করা যাবে না। ফলে বনগাঁ থানার দায়ের করা এফআইআরটি প্রাথমিক ভাবে বেআইনি নয়। এই কারণে আদালত এফআইআর খারিজের আবেদন খারিজ করে দেয় এবং পুলিশি তদন্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Calcutta High Court
Advertisement
Tags :
Calcutta High Court

নিয়মিত খবরে থাকতে ফলো করুন