দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bhattacharya house attack case

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, 'আইনজীবীদের নিরাপত্তায় কী পদক্ষেপ?' রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, 'আমরা যাঁরা রাজ্য সরকারের বিরোধিতা করছি, তাঁরা ভয়ঙ্কর অবস্থায় আছি। সিজ ওয়ার্ক করতে চাই।'
Arpita Mondal
07:16 PM Oct 08, 2026 IST
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, 'আমরা যাঁরা রাজ্য সরকারের বিরোধিতা করছি, তাঁরা ভয়ঙ্কর অবস্থায় আছি। সিজ ওয়ার্ক করতে চাই।'
ফাইল ছবি।

আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আদালতের দৃষ্টি আকর্ষণ, পদক্ষেপ করার আর্জি আইনজীবীদের। আইনজীবীদের উপরে আক্রমণের ঘটনায় এখনও কী পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার রাজ্যকে জানাতে হবে। এমনই নির্দেশ দেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘের ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার এবিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি, 'আমরা যাঁরা রাজ্য সরকারের বিরোধিতা করছি, তাঁরা ভয়ঙ্কর অবস্থায় আছি। সিজ ওয়ার্ক করতে চাই।'  প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 'আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেবে। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি।' কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা আইনজীবীদের সমস্যা নয়। বাইরে থেকে গুন্ডারা আক্রমণ চালাচ্ছে। পুলিশ কী করছে? গোয়েন্দারা কী করছেন?' আদালতে উপস্থিত অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানান, 'পুলিশ নিশ্চিত ব্যবস্থা নেবে। এর আগের সরকারের আমলে তো বিচারপতির বাড়ির সামনে স্লোগান দেওয়া হয়েছে।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলা, মদের বোতল ছুড়ে ভাঙা হল কাচ। আদালতে প্রশ্ন ওঠে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শামিম আহমেদের উপরে আক্রমণ হয়েছে। এফআইআর হয়েছে। তার পরে কী হল? প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার রাজ্যকে জানাতে হবে, আইনজীবীদের উপরে আক্রমণের ঘটনায় এখনও কী পদক্ষেপ করা হয়েছে।  আদালত জানায়, হাই কোর্টের নিরাপত্তা বাড়াতে বলা যেতে পারে। কিন্তু প্রত্যেকের বাড়িতে পুলিশ বসানো সম্ভব নয়। 

প্রসঙ্গত, এ দিন সকালে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে মুখে কাপড় বেঁধে হামলা চালায় এক দুষ্কৃতী। মদের বোতল ছুড়ে ভাঙা হয় জানলার কাচ। বিকাশ ভট্টাচার্যের নাম নিয়ে অকথ্য গালিগালাজ করতে থাকেন ওই ব্যক্তি। বাড়ির সি সি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। এই ঘটনার নিন্দায় সরব মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। সুর চড়িয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার আদালত সেই মামলার জল গড়াল আদালতেও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bikash Ranjan BhattacharyaCalcutta High Court
Advertisement
Tags :
Bikash Ranjan BhattacharyaCalcutta High Court

নিয়মিত খবরে থাকতে ফলো করুন