দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
South Point School

সাউথ পয়েন্টে রক্তারক্তি! বই নিয়ে বচসা, সহপাঠীর গলায় ছুরি ক্লাস নাইনের পড়ুয়ার

Kolkata: রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। 
Jaba Sen
06:46 PM Sep 30, 2026 IST
Kolkata: রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। 
হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ছাত্র। নিজস্ব ছবি।

বই ছেড়া নিয়ে বচসা। পরিকল্পনা করে বাড়ি থেকে ছুরি এনে সহপাঠীর গলায় কোপ মারার অভিযোগ ক্লাস নাইনের পড়ুয়ার বিরুদ্ধে। এই ঘটনায় দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে (South Point School) ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, ওই পড়ুয়ার গলায় অপারেশন হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র অটিজমে আক্রান্ত। স্কুলে তাঁর নিয়মিত কাউন্সেলিং হয়।   

জানা গিয়েছে, সম্প্রতি এক ছাত্রের বই ছিড়ে দেয় অটিজমে আক্রান্ত এক সহপাঠী। বই ছেড়ায় শিক্ষকের কাছে বকাও খায় সে। এরপরেই সহপাঠীর উপর রাগ জন্মায় ক্লাস নাইনের ওই ছাত্রের। আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শিক্ষকের কাছ থেকে বকা খাওয়ায় তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত। বুধবার বাড়ি থেকে ছুরি নিয়ে স্কুলে আসে সে। দুপুর সাড়ে ১২টা নাগাদ সেই ছুরি দিয়েই সহপাঠীর উপর হামলা চালায় অভিযুক্ত ছাত্র। স্কুলে কীভাবে কোনও ছাত্র ছুরি নিয়ে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সূত্র মারফত জানা গিয়েছে, হামলার আগে রিসার্চ করেছিল অভিযুক্ত পড়ুয়া। কোনও অপ্রাপ্তবয়স্কের খুনের সাজা কী হতে পারে তা তার জানা ছিল। সে জানত, খুন করলে তাকে জুভেনাইল আদালতে তুলে হোমে পাঠানো হবে। তার ধারণা ছিল, ১৮ বছরের আগেই সেখান থেকে মুক্তি পেতে পারবে সে। আক্রান্ত ছাত্রের বাবার দাবি, রীতিমতো রিসার্চ করে খুনের পরিকল্পনা করা হয়েছে। ছুরির আঘাতে গুরুতর জখম হন ক্লাস নাইনের ওই পড়ুয়া। তাঁকে তড়িঘড়ি রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা করেন শিক্ষকরা। স্কুলের তরফে এই বিষয়টি গড়িয়াহাট থানায় জানানো হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র অটিজমে আক্রান্ত। গতবছর অভিযুক্ত ছাত্রের মা আত্মঘাতী হন। তার প্রভাব এখনও ওই পড়ুয়ার উপর ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
KolkataKolkata School
Advertisement
Tags :
KolkataKolkata School

নিয়মিত খবরে থাকতে ফলো করুন