দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
CM Suvendu Adhikari

সরকারি কর্মীদের জন্য আকর্ষণীয় সিদ্ধান্ত! বাইক ও ই-বাইক কিনতে বড় সুযোগের ঘোষণা

গোটা প্রক্রিয়া দ্রুত করতে সমস্ত দপ্তরকে ঋণ মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে।
Kousik Sinha
08:55 PM Nov 04, 2026 IST
গোটা প্রক্রিয়া দ্রুত করতে সমস্ত দপ্তরকে ঋণ মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে।
ফাইল ছবি।

সামনেই দীপাবলি। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর দিল শুভেন্দু অধিকারীর সরকার। এবার থেকে সরকারি কর্মীদের টু-হুইলার কেনার ক্ষেত্রে সরকার যে লোন বা অগ্রিম দেয়, তার ঊর্ধ্বসীমা অনেকটাই বাড়িয়ে দেওয়া হল। আজ, বুধবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের তরফে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র পেট্রলচালিত বাইক কিংবা স্কুটার কেনার ক্ষেত্রে নয়, ই-বাইক বা ই-স্কুটার কেনার ক্ষেত্রেও সরকারি কর্মীরা এই সুবিধা নিতে পারবেন। ফলে সরকারের এই সিদ্ধান্তে বহু কর্মীই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

গোটা প্রক্রিয়া দ্রুত করতে সমস্ত দপ্তরকে ঋণ মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে। 

অর্থ দপ্তরের বাজেট ব্রাঞ্চের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সাধারণ মোটরবাইক, স্কুটার বা মোপেড কেনার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা অগ্রিম মিলবে। তবে এই অর্থের পরিমাণ পাঁচ মাসের মূল বেতন অথবা গাড়ির সম্ভাব্য ক্রয়মূল্যের বেশি হবে না। অন্যদিকে, ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে প্রথম অগ্রিমের সর্বোচ্চ সীমা ১ লক্ষ ৫০ হাজার টাকা। মূলত দূষণমুক্ত যান কেনার ক্ষেত্রে কর্মীদের উৎসাহ দিতেই সরকারের এহেন পদক্ষেপ। তবে এক্ষেত্রে ছ’মাসের মূল বেতন অথবা গাড়ির ক্রয়মূল্য বিবেচ‌্য হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

শুধু তাই নয়, দ্বিতীয়বার অগ্রিমের ক্ষেত্রে সাধারণ বাইক এবং ইলেকট্রিক, এই দু’ধরনের গাড়ির জন্যই সর্বোচ্চ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই সুবিধা পেতে গেলে কর্মীদের মূল বেতন ন্যূনতম ২৫,৭০০ টাকা হতে হবে। অগ্রিমের মূল অর্থ সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে এবং সুদ সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে সরকারি কর্মীদের। ইতিমধ্যে সমস্ত দপ্তরকে এহেন নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়া দ্রুত করতে সমস্ত দপ্তরকে ঋণ মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CM Suvendu AdhikariGovt Employee
Advertisement
Tags :
CM Suvendu AdhikariGovt Employee

নিয়মিত খবরে থাকতে ফলো করুন