দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
census

বছর ঘুরলেই জনগণনা, কর্মীদের সাম্মানিক দিতে কত টাকা খরচ হচ্ছে রাজ্যের?

রাজ্যের ২২টি জেলা এবং ৭টি পুর নিগমকে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
Subhankar Patra
08:41 PM Oct 06, 2026 IST
রাজ্যের ২২টি জেলা এবং ৭টি পুর নিগমকে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
ফাইল ছবি।

‘জনগণনা ২০২৭’-এর কাজে নিযুক্ত কর্মীদের সাম্মানিক প্রদানের জন‌্য ১৯৭ কোটি ২০ লক্ষ ৮ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। এই টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের ২২টি জেলা এবং ৭টি পুর নিগমকে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জনগণনা সেল থেকে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। জেলা ও পুর নিগমের ‘প্রধান জনগণনা আধিকারিক’-দের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইলেকট্রনিক পদ্ধতিতে জমা করা হবে।

জনগণনায় যুক্ত ফিল্ড অফিসার থেকে নোডাল অফিসার প্রত্যেকের সম্মানিক কত হবে তা আগেই স্থির করা হয়েছে। এবার রাজ্য সরকার সাম্মানিক প্রদানের জন‌্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করল। জনগণনা মূলত ২ দু'টি ধাপে করা হচ্ছে। প্রথমধাপে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস করা হয়েছে। এবার দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা ও জাতিভিত্তিক গণনা করা হবে। যা শুরু হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে। সরকারি শিক্ষক ও কর্মচারীরা তাঁদের নিয়মিত ডিউটির পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই কাজ করছেন। তাই এই অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, জনগণনার কাজে স্কুল শিক্ষকদের নিযুক্ত করা হয়েছিল। বলা হয়েছিল, স্কুলে পড়ুয়াদের দেখভালের পর সপ্তাহান্তে কিংবা ছুটির দিনগুলিতে জনগণনার কাজ করতে হবে।স্বাভাবিকভাবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন শিক্ষক-শিক্ষিকারা। বিরোধিতার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানি হয়। দু’পক্ষের জটিলতার ফলেই স্কুলশিক্ষা অধিকর্তার দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের সময় জনগণনার কাজ করলে তাদের ‘অন ডিউটি’ হিসাবেই ধরা হবে বলে জানানো হয়। এবার অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Census
Advertisement
Tags :
Census

নিয়মিত খবরে থাকতে ফলো করুন