দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bikash Bhavan Teachers Protest

৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের

আপাতত সরকারের সূত্র মেনে ‘সার্ভিস ব্রেক’ যাতে না হয় তার জন্য টেন্ডারে বাছাই হওয়া এজেন্সির অধীনেই ৩,৭১৯ জন শিক্ষক কাজ করবেন।
Jaba Sen
09:46 PM Sep 29, 2026 IST
আপাতত সরকারের সূত্র মেনে ‘সার্ভিস ব্রেক’ যাতে না হয় তার জন্য টেন্ডারে বাছাই হওয়া এজেন্সির অধীনেই ৩,৭১৯ জন শিক্ষক কাজ করবেন।
মন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠকের পর বিক্ষোভ প্রত্যাহার করেন শিক্ষকরা।

পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কায় সোমবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছিলেন রাজ্যের সরকার ও সরকার পোষিত স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। মঙ্গলবার স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে দু’ দফায় বৈঠকের পর অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেয় ‘আইসিটি ঐক্য মঞ্চ’।  জানা গিয়েছে, মঞ্চের সব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। আপাতত সরকারের সূত্র মেনে ‘সার্ভিস ব্রেক’ যাতে না হয় তার জন্য টেন্ডারে বাছাই হওয়া এজেন্সির অধীনেই ৩,৭১৯ জন শিক্ষক কাজ করবেন। শিক্ষকদের দাবি পূরণের জন্য ছ’মাস সময় চেয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যেই সরকারের সঙ্গে সরাসরি চুক্তি করে শ্রম আইন মেনে বেতনের ব্যবস্থা করার চেষ্টা হবে। 

সোমবার থেকে একাধিক দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন এই চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। রাতভর চলে বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকে। এরপর শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। তারপরেই মেলে সমাধান সূত্র। শিক্ষক রাহুল দাস জানান, প্রথম থেকে পঞ্চম ফেজে নিযুক্ত পাঁচ হাজার কম্পিউটার প্রশিক্ষকের সঙ্গে সরকারের যেভাবে সরাসরি চুক্তি রয়েছে সেইভাবেই চুক্তির আশ্বাস দিয়েছেন মন্ত্রী। যদিও এই ব্যাপারে মন্ত্রীর কোনও বক্তব্য মেলেনি। আসলে, সমস্যার নেপথ্যে রয়েছে চুক্তিজনিত জটিলতা। ২০২২ সাল বা তার আগে-পরে বেসরকারি সংস্থার মাধ্যমে ৩৭১৯ শিক্ষক পাঁচ বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী অনেকের মেয়াদ আরও কিছুদিন থাকলেও, হঠাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি শেষ করার নোটিস দিয়েছে সংস্থাগুলি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ইতিপূর্বে আগের কয়েক দফায় নিযুক্ত শিক্ষকদের সরকার ৬০ বছর পর্যন্ত স্থায়ী কাজের সুযোগ দিলেও ষষ্ঠ ও সপ্তম ফেজের এই শিক্ষকদের ক্ষেত্রে তা করা হয়নি। উপরন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের বেতনও কমানো হয়েছে। আচমকা এই বরখাস্তের নির্দেশে শুধু শিক্ষক পরিবারগুলিই নয়, চরম বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষও। কারণ সরকারি নানা ডিজিটাল প্রকল্পের মূল চালিকাশক্তি এঁরাই। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এ দিন বলেন, ‘‘আইসিটি কম্পিউটার শিক্ষকদের নিয়মিতকরণ করা হোক। এত অনিশ্চয়তার নিয়ে কাজ করা মুশকিল। এঁরা বিদ্যালয়ের অপরিহার্য অঙ্গ।’’

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bikash BhavanSalt Lake
Advertisement
Tags :
Bikash BhavanSalt Lake

নিয়মিত খবরে থাকতে ফলো করুন