দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kali Puja 2026

বদলের বাংলায় এবার সবচেয়ে বড় দীপাবলি! নিউটাউনে জ্বলবে ১,১১,১১১ প্রদীপ

জানা গিয়েছে, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নিউটাউন মেলা প্রাঙ্গনে এই দীপাবলির আয়োজন করা হয়েছে।
Kousik Sinha
06:20 PM Nov 01, 2026 IST
জানা গিয়েছে, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নিউটাউন মেলা প্রাঙ্গনে এই দীপাবলির আয়োজন করা হয়েছে।
ছবি এআই দ্বারা নির্মিত।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার প্রথম কালীপুজো (Kali Puja 2026)। দুর্গাপুজোয় চোরবাগান-কাণ্ডের পর এবার কালীপুজোয় আরও বেশি তৎপর প্রশাসন। সব জায়গায় যাতে নির্বিঘ্নে কালীপুজো হয়, সে ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। জোরকদমে চলছে প্রস্তুতি। তবে এবার কালীপুজোয় বড় চমক থাকছে শহরের উপকন্ঠেই। বারাসত কিংবা শহরতলিকে টেক্কা দিতে তৈরি নিউটাউন। কারণ, সেখানেই এবার আয়োজন করা হচ্ছে বাংলার সবথেকে বড় দীপাবলির। সৌজন্যে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি।

পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, ৮ তারিখে আড়ম্বরের সঙ্গে হবে কালীপুজো। আর ৯ নভেম্বর হবে আতসবাজির প্রদর্শনী। থাকবে পরিবেশবান্ধব বাজি। যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তাই মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হবে।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছিল নিউটাউনের সনাতনী দুর্গাপুজো কমিটিকে। যার সঙ্গে প্রথমদিন থেকে যুক্ত খোদ শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে বাংলার মাটিতে সেই কমিটিকেই পুজো করতে হাই কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। উদ্যোক্তাদের অভিযোগ ছিল, তৎকালীন প্রশাসনের নাকি 'সনাতনী' শব্দে আপত্তি ছিল। ফলে দফায় দফায় এসেছে বাধা। কিন্তু সময় বদলেছে। বাংলার মসনদে এখন বিজেপির সরকার। বদলের বাংলায় একেবারে ধূমধাম করে নিউটাউনে দুর্গাপুজো করেছে সনাতনী দুর্গাপুজো কমিটি। এবার পালা কালীপুজোর। ফলে শক্তিপুজোয় কোনও খামতি রাখতে চায় না সনাতনী দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

জানা গিয়েছে, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নিউটাউন মেলা প্রাঙ্গনে এই দীপাবলির আয়োজন করা হয়েছে। কালীপুজোর পাশাপাশি আলোর উৎসবে সেজে উঠবে ওই প্রাঙ্গন। ৮ ও ৯ নভেম্বর জুড়ে হবে অনুষ্ঠান। শুধুমাত্র দীপাবলিতে একইসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ জ্বালানো হবে ওই প্রাঙ্গনে। যা বাংলার বুকে সবথেকে বড় দীপাবলির আয়োজন বলে দাবি পুজো উদ্যোক্তাদের। এই প্রসঙ্গে পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানিয়েছেন, ৮ তারিখে আড়ম্বরের সঙ্গে হবে কালীপুজো। আর ৯ নভেম্বর হবে আতসবাজির প্রদর্শনী। থাকবে পরিবেশবান্ধব বাজি। যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, তাই মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বরুণ বিশ্বাসের কথায়, পশ্চিমবঙ্গে আগে কখনও এরকম পুজো দেখা যায়নি। ঠিক যেভাবে দুর্গাপুজোর মহালয়ায় শহরের আকাশে আলোর খেলা এক অন্যমাত্রা দিয়েছিল, সেভাবেই বদলের বাংলায় কালীপুজোও এবারও নজর কাড়বে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kali PujaKali Puja 2026Newtown
Advertisement
Tags :
Kali PujaKali Puja 2026Newtown

নিয়মিত খবরে থাকতে ফলো করুন