পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে রেভ পার্টি! এসটিএফ-নারকোটিক্সের হানায় উদ্ধার প্রচুর মাদক
Sucheta Sengupta
খাস কলকাতার অভিজাত হোটেলের আড়ালে মাদকচক্র! রবিবার সকালে পার্ক স্ট্রিটের হোটেলে পুলিশি অভিযানে প্রচুর মাদক উদ্ধার হয়েছে বলে খবর। এমনই খবর কলকাতা পুলিশের এসটিএফ ও মাদক বিরোধী বিভাগ সূত্রে। শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত এই হোটেলটি। আরও জানা যাচ্ছে, হোটেলের পার্টি স্যুটে ২০ জন ছিলেন। মূলত তাঁদের কাছ থেকেই মিলেছে এত মাদক। তবে কি হোটেলের আড়ালে নিষিদ্ধ মাদকচক্র সক্রিয়? লুকিয়েচুরিয়ে রেভ পার্টি চলে এখানে? পুলিশের অভিযানে কেউ কি গ্রেপ্তার হয়েছে? এসব হাজারও প্রশ্ন উঠছে। সূত্রের খবর, এখনও সেখানে অভিযান চলছে।
পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলে মাদক নিয়ে দেদার রেভ পার্টি চলছে, গোপন সূত্রে এই খবর পেয়ে শনিবার মধ্যরাতে এসটিএফের বাহিনী আসে। সূত্রের খবর, এক ব্যবসায়ী পার্টির আয়োজন করেন। ৭০ জন অতিথি ছিলেন। পার্টিতে নাচানাচির সময় চলছিল। সেসময় আচমকা পুলিশকে দেখে সকলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। হোটেলে টিভির পাশ থেকে নিষিদ্ধ ট্যাবলেট জাতীয় মাদক উদ্ধার হয় বলে খবর। সূত্রের আরও খবর, শুধু মাদক পার্টি নয়, ওই হোটেলে আরও বেশ কিছু বেআইনি কার্যকলাপও হাতেনাতে ধরা পড়েছে। হোটেলের সপ্তম তলার একটি স্যুটে একসঙ্গে ২০ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই হোটেলের অতিথি।
পুজোর আগে শহরে বেআইনি কার্যকলাপ রুখতে মাঝেমধ্যেই অভিযান চালাচ্ছে পুলিশ। তারই অংশ হিসেবে বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় আচমকা হানা দিচ্ছে পুলিশের টিম। পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলে মাদক নিয়ে দেদার রেভ পার্টি চলছে, গোপন সূত্রে এই খবর পেয়ে শনিবার মধ্যরাতে এসটিএফের বাহিনী আসে। সূত্রের খবর, এক ব্যবসায়ী পার্টির আয়োজন করেন। ৭০ জন অতিথি ছিলেন। পার্টিতে নাচানাচির সময় চলছিল। সেসময় আচমকা পুলিশকে দেখে সকলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। হোটেলে টিভির পাশ থেকে নিষিদ্ধ ট্যাবলেট জাতীয় মাদক উদ্ধার হয় বলে খবর। সূত্রের আরও খবর, শুধু মাদক পার্টি নয়, ওই হোটেলে আরও বেশ কিছু বেআইনি কার্যকলাপও হাতেনাতে ধরা পড়েছে। হোটেলের সপ্তম তলার একটি স্যুটে একসঙ্গে ২০ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই হোটেলের অতিথি।
আরও পড়ুন:
এসটিএফ সূত্রে খবর, হোটলের শৌচালয় থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য পাওয়া যায়। সেগুলো নেশার দ্রব্য কিনা, পরীক্ষা করা হচ্ছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাঁদের রক্তপরীক্ষা করে দেখা হবে শরীরেমাদকের উপস্থিতি রয়েছে কিনা। কিন্তু প্রশ্ন হল, এখানে কে বা কারা এধরনের কার্যকলাপ ঘটাচ্ছে? রেভ পার্টি করছে কারা? মাদক বিক্রি-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপে কি হোটেল কর্তৃপক্ষরের অনুমোদন রয়েছে? এমনই হাজারও প্রশ্ন উঠছে। তবে এবিষয়ে তদন্তকারীরা এখনও মুখ খোলেননি। পুজোর আগে এমন পুলিশি অভিযানে আরও কী উদ্ধার হয়, সেদিকে তাকিয়ে সকলে।