দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Agnimitra Paul

বাজার যেন বিভীষিকা! 'এমন বাজার বানাব ঢুকলেই দারুণ লাগবে', আশ্বাস অগ্নিমিত্রার

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিভিন্ন ইস্যুতে তাঁকে ট্রোল করা হচ্ছে। তবে যাই হোক, তিনি থেমে থাকবেন না।
Jaba Sen
06:17 PM Oct 06, 2026 IST
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বিভিন্ন ইস্যুতে তাঁকে ট্রোল করা হচ্ছে। তবে যাই হোক, তিনি থেমে থাকবেন না।
শহরের বাজারগুলি আরও সুন্দর করার আশ্বাস মন্ত্রীর।

বর্তমানে বাজারের পরিস্থিতি যেন বিভীষিকা। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, জমা জলে নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতি আর থাকবে না। ভোল বদলে যাবে বাজারগুলির। এমনভাবেই বাজার বানানো হবে যাতে ঢুকলেই ক্রেতাদের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়। এমনই আশ্বাস দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

রাজ্যে ক্ষমতায় আসার পরই কলকাতা শহরকে সুন্দর করে সাজাতে উদ্যোগী হন মন্ত্রী অগ্নিমিত্রা। রাস্তায় সেখানে সেখানে আবর্জনা, থুতু ফেললে বা প্রস্রাব করলে সেপ্টেম্বর থেকেই জরিমানা চালু হয়েছে। পার্কিং নিয়েও আলাদা পরিকল্পনা রয়েছে মন্ত্রীর। এই নিয়ে অগ্নিমিত্রা লাগাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে নজরদারি চালাচ্ছেন। এই নিয়ে তাঁকে ট্রোলও হতে হচ্ছে বলে জানান তিনি। কিন্তু যাই হোক, তিনি থেমে থাকবেন না বলে সাফ জানিয়ে দেন অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ জারি থাকবে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার জলাশয় বুজিয়ে বিল্ডিং তৈরি করত। এখন জলাশয় বুজিয়ে প্লে গ্রাউন্ড তৈরি করা হবে। তবে সবার আগে নাগরিকদের সচেতন হতে বলেন মন্ত্রী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অগ্নিমিত্রা পাল বলেন, "বাজারগুলোকে সুন্দর করতে চাইছি। বাজার এখন বিভীষিকা। ভিড়ভাড়, ঠেলাঠেলি, জল পড়ে আছে, নোংরা। আমরা এমন বাজার তৈরি করব যেখানে ঢুকলেই আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স হবে।" তিনি আরও বলেন, " প্রচুর টয়লেট হচ্ছে। বাজারে বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। প্লাস্টিকের বোতল দিয়ে দিলেই পেয়ে যাবেন একটি ব্যাগ, এমন মেশিন বসানো হচ্ছে। এর জন্য মানুষের সহযোগিতা চাই। "

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Agnimitra Paul
Advertisement
Tags :
Agnimitra Paul

নিয়মিত খবরে থাকতে ফলো করুন