জল্পনাতেই সিলমোহর! এবার বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন কোয়েল, প্রকাশ্যে প্রার্থীতালিকা
Sucheta Sengupta
জল্পনাতেই সিলমোহর! তৃণমূলের হয়ে রাজ্যসভায় জেতা আসন ছেড়ে এসে এবার বিজেপির হয়ে রাজ্যসভায় যাচ্ছেন টলি নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick)। রবিবার কেন্দ্রীয় বিজেপির তরফে প্রকাশিত রাজ্যসভা ভোটের প্রার্থীতালিকায় রয়েছে তাঁর নাম। আগামী ১৬ অক্টোবর কোয়েলের এই ছেড়ে আসা আসনে ভোট। অঙ্কের হিসেবে, এই আসনটি বিজেপির দখলে যাওয়ার কথা। ফলে গেরুয়া শিবিরের হয়ে সংসদের উচ্চকক্ষে কোয়েলের ফের প্রবেশ স্রেফ সময়ের অপেক্ষা।
কোয়েলের সেই ছেড়ে যাওয়ার শূন্য আসন পূরণের জন্য নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন ভোট। রবিবার, ৪ অক্টোবর বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী হিসেবে নাম রয়েছে রুক্মিণী মল্লিক অর্থাৎ কোয়েলের। কিন্তু এই নাম নিয়ে প্রশ্নও উঠছে। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগেই তাঁর নাম প্রার্থীতালিকায় কেন?
আরও পড়ুন:
চলতি বছরের এপ্রিলে, বিধানসভা ভোটের ঠিক আগে রাজ্যসভার চারটি আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৎকালীন তৃণমূল কংগ্রেসের চারজন – কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ও মেনকা গুরুস্বামী। ছাব্বিশের ভোটে শাসকদলের ভরাডুবির পর জুলাই মাসে, দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। তারপর তিনি কেন্দ্রী. মন্ত্রী তথা বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে দেখা করেছিলেন। সেসময়ই জল্পনা উসকেছিল, তবে কি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন কোয়েল? কিন্তু এখনও তিনি যোগদান করেননি বলেই খবর।
কোয়েলের সেই ছেড়ে যাওয়ার শূন্য আসন পূরণের জন্য নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন ভোট। রবিবার, ৪ অক্টোবর বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে পশ্চিমবঙ্গের একটি আসনে প্রার্থী হিসেবে নাম রয়েছে রুক্মিণী মল্লিক অর্থাৎ কোয়েলের। কিন্তু এই নাম নিয়ে প্রশ্নও উঠছে। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের আগেই তাঁর নাম প্রার্থীতালিকায় কেন? এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইকরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার সেই পথে কোয়েলও। এখনও অবশ্য এনিয়ে টলি নায়িকার কোনও প্রতিক্রিয়া মেলেনি।