দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
NMC Guidelines

নিজেকে 'এক নম্বর ডাক্তার' বলে দাবি করলেই শাস্তি, নয়া নির্দেশিকা এনএমসি-র

বিজ্ঞাপনে নিজেকে ‘সেরা চিকিৎসক’ বলে দাবি করা যাবে না। নামের আগে লেখা যাবে না ‘এক নম্বর’, অথবা এখানে চিকিৎসা করালে ‘একশো শতাংশ সাফল‌্য’।
Suhrid Das
09:01 AM Oct 11, 2026 IST
বিজ্ঞাপনে নিজেকে ‘সেরা চিকিৎসক’ বলে দাবি করা যাবে না। নামের আগে লেখা যাবে না ‘এক নম্বর’, অথবা এখানে চিকিৎসা করালে ‘একশো শতাংশ সাফল‌্য’।
ছবি AI দ্বারা নির্মিত।

বিজ্ঞাপনে নিজেকে ‘সেরা চিকিৎসক’ বলে দাবি করা যাবে না। নামের আগে লেখা যাবে না ‘এক নম্বর’, অথবা এখানে চিকিৎসা করালে ‘একশো শতাংশ সাফল‌্য’। চিকিৎসকদের বিজ্ঞাপন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশন (NMC Guidelines)। ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশনের এথিক্স অ‌্যান্ড রেজিস্ট্রেশন বোর্ড জারি করেছে জনস্বার্থে জারি করেছে নোটিস। শুধু চিকিৎসক নয়, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের বিজ্ঞাপন নিয়েও লাগু হয়েছে কড়াকড়ি। এমন বিজ্ঞাপনে হতে পারে শাস্তিও। 

নয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ওষুধ অথবা চিকিৎসা সামগ্রীর বিজ্ঞাপনে দেখানো যাবে না কোনও ডাক্তারবাবুর অনুমোদন। ‘অমুক ডাক্তার বলেছে এই ওষুধ খেলেই মুহূর্তে নিরাময়।’ এমন স্লোগান ব‌্যবহার করতে পারবে না ওষুধ কোম্পানি। বর্তমান যুগ ডিজিটাল মাধ‌্যমের। বিজ্ঞাপন নিয়ে ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশনের নতুন আইন তাই শুধু টেলিভিশন নয়, সমাজ মাধ‌্যমের জন‌্যও প্রযোজ‌্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নোটিসে বলা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ব্লগ-সহ অন‌্যান‌্য অনলাইন প্ল‌্যাটফর্মও নয়া আইনের আওতায়। বিজ্ঞাপনে নয়া নোটিসে বলা হয়েছে, রোগী টানতে প্রচারে কোনও অসুখ নিয়ে ভয় দেখানো যাবে না।

নোটিসে বলা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ব্লগ-সহ অন‌্যান‌্য অনলাইন প্ল‌্যাটফর্মও নয়া আইনের আওতায়। বিজ্ঞাপনে নয়া নোটিসে বলা হয়েছে, রোগী টানতে প্রচারে কোনও অসুখ নিয়ে ভয় দেখানো যাবে না। জনস্বাস্থ‌্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, চিকিৎসক হিসাবে আমি ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশনের বিজ্ঞাপন সংক্রান্ত এই নৈতিক নির্দেশিকাকে সমর্থন করি। রোগীকে ভয় দেখিয়ে বা অলীক প্রতিশ্রুতি দিয়ে নয়, সত‌্য এবং বিজ্ঞান দিয়ে পথ দেখানো উচিত। ডা. অনির্বাণ দলুইয়ের কথায়, ‘‘রোগীর ছবি, তথ‌্য দিয়ে ব‌্যবসায়িক প্রচার ঠিক নয়। চিকিৎসক হিসাবে সকলকেই এই পেশার মর্যাদা রাখতে হবে।’’ 

ডিজিটাল মার্কেটিং অথবা ইনফ্লুয়েন্সারদের মাধ‌্যমে প্রচারে জারি হয়েছে কড়াকড়ি। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ইনফ্লুয়েন্সারকে ব‌্যবহার করে রোগী সংগ্রহ করতে পারবেন না ডাক্তারবাবু।

ডিজিটাল মার্কেটিং অথবা ইনফ্লুয়েন্সারদের মাধ‌্যমে প্রচারে জারি হয়েছে কড়াকড়ি। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ইনফ্লুয়েন্সারকে ব‌্যবহার করে রোগী সংগ্রহ করতে পারবেন না ডাক্তারবাবু। অ‌্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ‌্যান্ড নার্সিংহোম-এর সম্পাদক ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশন চিকিৎসকদের সর্ববৃহৎ রেগুলেটিং অথোরিটি। তা মেনে চলতে আমরা বাধ‌্য। নয়া নির্দেশিকায় কার্যত চিকিৎসকদের সমাজমাধ‌্যমে প্রচার বন্ধ করতে বলা হয়েছে। ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, ব‌্যক্তিগতভাবে আমার মনে হয় সমাজমাধ‌্যমে বহু চিকিৎসক জনসচেতনতা মূলক প্রচারও করেন। সম্প্রতি জাল ডাক্তার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

তদন্তে নেমে একাধিক জাল চিকিৎসকের খোঁজ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক‌্যাল কাউন্সিল। কমিশন সে বিষয়টিকেও মাথায় রেখেছে। বলা হয়েছে, কোনও চিকিৎসক ইলেকট্রনিক মাধ‌্যমে প্রচার করলে নাম, যোগ‌্যতার পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর স্বচ্ছভাবে জানাতে হবে। ডা. রাজীব পাণ্ডে জানিয়েছেন, শুধুমাত্র বঙ্গে যদি কয়েকশো ভুয়ো চিকিৎসক থাকতে পারেন আমরা আশঙ্কা করছি গোটা দেশে সংখ‌্যাটা কয়েক হাজার। বঙ্গে যে পাঁচজন জাল চিকিৎসকের খোঁজ মিলেছে এনএমসি-তেও তারা নথিভুক্ত ছিলেন। এনএমসি-র গাইডলাইনে আরও কড়াকড়ি আনা উচিত। 

তদন্তে নেমে একাধিক জাল চিকিৎসকের খোঁজ পেয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক‌্যাল কাউন্সিল। কমিশন সে বিষয়টিকেও মাথায় রেখেছে। বলা হয়েছে, কোনও চিকিৎসক ইলেকট্রনিক মাধ‌্যমে প্রচার করলে নাম, যোগ‌্যতার পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর স্বচ্ছভাবে জানাতে হবে।

এদিকে বাণিজ্যিক স্বার্থে চিকিৎসকদের এআই দিয়ে প্রচারও নিষিদ্ধ করল ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশন। নোটিসে বলা হয়েছে, বাণিজ্যিক লাভের জন‌্য রোগীদের প্রশংসাপত্র ব‌্যবহার করা যাবে না। ‘২৪ ঘণ্টায় অসুখ সেরে যাবে’ এমন মিথ‌্যা, অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর প্রমাণহীন চিকিৎসা সংক্রান্ত দাবি করা যাবে না বিজ্ঞাপনে। শুধু ব‌্যক্তিগত চিকিৎসক নয়, হাসপাতাল অথবা বেসরকারি নার্সিংহোমের প্রচার, বিজ্ঞাপনও এর আওতায় আসবে। এমনকী, কোনও ইনফ্লুয়েন্সার, ডিজিটাল ক্রিয়েটার তৃতীয় পক্ষ হিসাবে নিয়ম না মেনে বিজ্ঞাপন প্রচার করলে তিনিও এর দায় এড়াতে পারবেন না।

নয়া সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, আর পাঁচটা বাণিজ্যিক বিজ্ঞাপনের সঙ্গে স্বাস্থ‌্য পরিষেবাকে গুলিয়ে ফেললে হবে না। নিয়ম না মানলে শাস্তি কী? ন‌্যাশনাল মেডিক‌্যাল কমিশন জানিয়েছে, প্রথমবার নিয়ম ভাঙলে সতর্কবার্তা। দ্বিতীয়বার নিয়ম ভাঙলে আর্থিক জরিমানা, তৃতীয়বার নিয়ম ভাঙলে তিন থেকে ছ’মাসের জন‌্য রেজিস্ট্রেশন স্থগিত হতে পারে। তবে শাস্তির আগে কারণ দর্শানোর সুযোগ পাবেন চিকিৎসকরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DoctorHealth department of WB
Advertisement
Tags :
DoctorHealth department of WB

নিয়মিত খবরে থাকতে ফলো করুন