দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
New Town Accident

রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু'টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মেকাইল মোল্লা। বয়স প্রায় ৫০ বছর। তিনি রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
Subhankar Patra
12:25 AM Oct 03, 2026 IST
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মেকাইল মোল্লা। বয়স প্রায় ৫০ বছর। তিনি রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুল্যান্স। নিজস্ব চিত্র।

ফের পথ দুর্ঘটনা নিউটাউনে (New Town Accident)। দু'টি বাইকের সংঘর্ষ। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু নিরাপত্তারক্ষী। আহত আরও ২। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে লস্করহাটি ব্রিজের উপর। ঘটনায় শোরগোল ছড়ায় এলাকায়। কী করে দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মেকাইল মোল্লা। বয়স প্রায় ৫০ বছর। তিনি রাজারহাটের মাছিভাঙা এলাকার বাসিন্দা ছিলেন। নিউটাউনের একটি তথ্যপ্রযুক্তি ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার রাতে তিনি ডিউটি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। লস্করহাআটি ব্রিজের উপর ওঠার পরই পিছন থেকে ছুটে আসা একটি বাইক ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। সেই বাইকে ২ জন আরোহী ছিলেন। ধাক্কার অভিঘাতে মেকাইল-সহ৩ জনই রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

খবর দেওয়া পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইক দু'টিও সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এ দিকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেকাইলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে, আহত ২ জনের চিকিৎসা চলছে। কীভাবে দু'টি বাইকের মধ্যে সংঘর্ষ হল? তা খতিয়ে দেখছে পুলিশ। গুরুত্বপূর্ণ রাস্তায় আবারও দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
NewtownRoad Accident
Advertisement
Tags :
NewtownRoad Accident

নিয়মিত খবরে থাকতে ফলো করুন