দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Dhakuria

নেতাজি নয়, দেওয়ালে ঝুলে মাও-মার্ক্স! ঢাকুরিয়ার স্কুলে বিক্ষোভ, সরল 'বিদেশি'দের ছবি

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত দে জানান, আগামী ৭ দিনের মধ্যে স্কুলের সব জায়গা থেকে 'বিদেশি'দের ছবি সরিয়ে দেওয়া হবে।
Jaba Sen
05:45 PM Sep 30, 2026 IST
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত দে জানান, আগামী ৭ দিনের মধ্যে স্কুলের সব জায়গা থেকে 'বিদেশি'দের ছবি সরিয়ে দেওয়া হবে।
ফাইল ছবি।

ঢাকুরিয়ার স্কুলে ছিল না বিআর আম্বেদকর, নেতাজি সুভাষ চন্দ্র বোস, এপিজে আব্দুল কালাম, দ্রৌপদী মুর্মুদের ছবি। বদলে বেশ কয়েকজন 'বিদেশি'দের ছবি টাঙানো ছিল টিচার্স রুমের দেওয়ালে। এই নিয়ে বুধবার আপত্তি তোলে আরএসএসের ঘনিষ্ঠ শিক্ষক সংগঠন অখিল ভারতীয় শৈক্ষিক রাষ্ট্রীয় মহাসংঘ। চলে বিক্ষোভও। এরপরই শিক্ষক সংগঠনে দাবি মেনে ঢাকুরিয়ার লেক ভিউ স্কুলের টিচার্স রুম থেকে সরানো হল মাও সে তুং, কার্ল মার্ক্সদের ছবি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত দে জানান, আগামী ৭ দিনের মধ্যে স্কুলের সব জায়গা থেকে 'বিদেশি'দের ছবি সরিয়ে দেওয়া হবে।

জানা গিয়েছে, বুধবার ঢাকুরিয়ার (Dhakuria) ওই বেসরকারি স্কুলে আসেন আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় শৈক্ষিক রাষ্ট্রীয় মহাসংঘের প্রতিনিধিরা। তাঁরা টিচার্স রুমে টাঙানো ছবি দেখে আপত্তি তোলেন। সেখানে কার্ল মার্ক্স, মাও সে তুং, হো চি মিনদের ছবি টাঙানো ছিল। সেগুলি অবিলম্বে খুলে ফেলার দাবি জানানো হয়। সেই দাবি মেনে নিয়ে টিচার্স রুমে থাকা এই সব 'বিদেশি'দের ছবি খুলে নেওয়া হয়। শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের প্রশ্ন, দেশের মনীষী ও বিশিষ্ট ব্য়ক্তিদের বাদ দিয়ে কেন 'বিদেশি'দের ছবি টাঙানো হবে?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অখিল ভারতীয় শৈক্ষিক রাষ্ট্রীয় মহাসংঘের তরফে প্রদীপ পাল জানান, এপিজে আবদুল কালাম, বিআর আম্বেদকর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, দ্রৌপদীর মুর্মুর পরিবর্তে মাও সে তুংয়ের ছবি টাঙানো রয়েছে। এর ফলে রাষ্ট্রবাদের চেতনা বিকশিত হচ্ছে না। দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে এভাবেই রাজনীতি হয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

এই সংগঠনের বক্তব্যের সঙ্গে একমত হন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত দে-ও। তিনি জানান, অখিল ভারতীয় শৈক্ষিক রাষ্ট্রীয় মহাসংঘের দাবি একদম সঠিক। তিনি কয়েকদিন আগেই স্কুলের দায়িত্ব হাতে পেয়েছেন। ২০ বছর ধরে স্কুলে এই ছবিগুলি রয়েছে। কেউ কোনও অভিযোগ জানায়নি। তাই ছবির বিষয়টি নজরে আসেনি। গোটা স্কুল থেকে 'বিদেশি'দের ছবি সরানোর জন্য ৭ দিনের সময় চেয়ে নেন সুদীপ্ত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Dhakuria
Advertisement
Tags :
Dhakuria

নিয়মিত খবরে থাকতে ফলো করুন