খোলনলচে বদলে যাচ্ছে শিয়ালদহের! এক ভবনেই মাল্টিপ্লেক্স-শপিং মল-ফুড কোর্টের ভাবনা পূর্ব রেলের
Subhankar Patra
আমূল বদলে যেতে চলেছে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) ! তৈরি হবে বিশেষ কমপ্লেক্স। তিনতলা ভবনে থাকবে মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, শপিং মল। এমনকী যাত্রীদের বিশ্রামের জন্য থাকবে 'স্লিপিং পড'ও। ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানও থাকবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে শিয়ালদহ স্টেশনে।
এই ভবনে যাত্রীদের প্রতিক্ষার জন্য স্লিপিং পড তৈরি করা হবে। অর্থের বিনিময়ে যাত্রীরা সেখানে বিশ্রাম নিতে পারবেন। শুধু বিশ্রাম নয়, থাকবে ফুডো কোর্টও। ক্যাফেট এরিয়ায় সময় কাটাতে পারবেন যাত্রীরা। চাইলে করা যাবে কেনাকাটাও করা যাবে।
সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই 'রিক্রেয়েশন জোনে'র কাজ শুরু হবে। এই কমপ্লেক্সে তিনটি তলা ও ছাদ থাকবে। এই ভবনে যাত্রীদের প্রতিক্ষার জন্য স্লিপিং পড তৈরি করা হবে। অর্থের বিনিময়ে যাত্রীরা সেখানে বিশ্রাম নিতে পারবেন। শুধু বিশ্রাম নয়, থাকবে ফুডো কোর্টও। ক্যাফেট এরিয়ায় সময় কাটাতে পারবেন যাত্রীরা। চাইলে করা যাবে কেনাকাটাও করা যাবে। বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট রাখার পরিকল্পনা রয়েছে। পূর্ব রেলের লক্ষ্য শিয়ালদহ স্টেশনকে 'ট্রাভেল হাব' হিসাবে তৈরি করা হবে। প্রকল্পটির ১০ বছরের মোট চুক্তিমূল্য প্রায় ৩৯ কোটি ৮১ লক্ষ ২০ হাজার ২৯১ টাকা।
আরও পড়ুন:
সব কিছু ঠিকঠাক থাকলে পুরোপুরি বদলে যাবে পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত এই রেল স্টেশন। দূর পাল্লার ট্রেনের সঙ্গে বিভিন্ন রুটের বহু লোকাল ট্রেন ছাড়ে। শিয়ালদহ স্টেশনে প্রতিদিন লাখ-লাখ মানুষ যাতায়াত করেন। তাঁদের সুবিধার্থে যাত্রার মান বাড়াতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল।