দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Taslima Nasrin

'বাংলাদেশে মূর্তি ভাঙে জেহাদিরা', তারেকের কাছে পুজোয় নিপীড়নের নিদান চাইলেন তসলিমা

একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে বুধবার কলকাতায় এসেই উগ্রবাদীদের নিয়ে কড়া মন্তব্য করলেন তিনি।
Sucheta Sengupta
03:03 PM Oct 07, 2026 IST
একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে বুধবার কলকাতায় এসেই উগ্রবাদীদের নিয়ে কড়া মন্তব্য করলেন তিনি।

মাস দুয়েকের ব্যবধানে ফের শহরে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর পা রাখলেন তিনি। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় দেবী দুর্গার একটি ফটো। আপ্লুত তসলিমা জানান, কলকাতার দুর্গাপুজো তাঁর খুব প্রিয়। এবছর থাকতে পারবেন না, কিন্তু পরের বছর থেকে পুজোয় এ শহরেই থাকবেন। আর এ প্রসঙ্গেই বাংলাদেশের পুজো (Bangladesh Durga Puja) এবং মূর্তি ভাঙার মতো 'জেহাদি' কার্যকলাপের তীব্র নিন্দা করলেন তসলিমা (Taslima Nasrin)। তারেক সরকারের উপর চাপ বাড়িয়ে বললেন, ‘‘বর্তমান সরকার যেভাবে জামাতের মতো উগ্রবাদীদের প্রশ্রয় দিচ্ছে, তা চলতে থাকলে এ ধরনের কার্যকলাপ থামানো যাবে না। সরকারকেই উগ্রবাদী, জেহাদিদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে।''

শারদ আবহে তসলিমা নাসরিনের সাহিত্য প্রতিভাকে স্বীকৃতি দিতে কলকাতায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ তারিখ, শুক্রবার মহাজাতি সদনে ‘শিকল ভাঙার গল্প’ অনুষ্ঠানে যোগদান করবেন 'দ্বিখণ্ডিত' লেখিকা। তসলিমা নাসরিনের নির্দেশনায় এবং খ্যাতনামা নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির কোরিওগ্রাফিতে তা মঞ্চস্থ হওয়ার কথা। এই মঞ্চ থেকে 'উমা' সম্মান প্রদান করা হবে। ১১ তারিখ সল্টলেকের বিডি অডিটোরিয়ামে তসলিমার বইপ্রকাশ অনুষ্ঠান, পরে ন্যাশনাল লাইব্রেরিতে পত্রিকার উদ্বোধন। তারপর তিনি ফিরে যাবেন দিল্লি। দেবীপক্ষের সূচনায় শহরে থাকলেও দু্র্গাপুজোর সময় কলকাতার বাইরে থাকার আক্ষেপ ঝরে পড়ল তাঁর গলায়। এসবের মাঝে অবশ্য তসলিমা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতন নিয়ে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

তসলিমার জবাব, ‘‘এটা বহুদিন ধরেই বাংলাদেশে ঘটে। মূর্তি ভাঙচুর করা হয়। আসলে উগ্রবাদী জেহাদিরা এরকম ঘটনা ঘটায়। সরকার তাদের প্রশ্রয় দিয়ে থাকে। তাই এগুলো আটকানো যায় না। এখনকার সরকারও যেভাবে জামাত-ই-ইসলামির বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে না, তাতে উগ্র মৌলবাদী কার্যকলাপ আরও বাড়ছে। আমি মনে করি, মৌলবাদীদের বাড়বাড়ন্ত আটকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে।''

এবছর বাংলাদেশে দুর্গাপুজোয় বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও দেখা গিয়েছে, কোথাও কোথাও দুর্গামূর্তি ভাঙচুরের খবর মিলেছে। তা নিয়ে তসলিমাকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘‘এটা বহুদিন ধরেই বাংলাদেশে ঘটে। মূর্তি ভাঙচুর করা হয়। আসলে উগ্রবাদী জেহাদিরা এরকম ঘটনা ঘটায়। সরকার তাদের প্রশ্রয় দিয়ে থাকে। তাই এগুলো আটকানো যায় না। এখনকার সরকারও যেভাবে জামাত-ই-ইসলামির বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে না, তাতে উগ্র মৌলবাদী কার্যকলাপ আরও বাড়ছে। আমি মনে করি, মৌলবাদীদের বাড়বাড়ন্ত আটকাতে কঠোর ব্যবস্থা নিতে হবে।''

তসলিমার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের প্রতিক্রিয়া, ‘‘বর্তমানে বাঙালি সংস্কৃতি যে পথে চলছে, তাতে আমরা দুর্গাপুজো, কালীপুজো নিয়ে বেশ ভালো আছি। আমাদের বহুমাত্রিকতা আছে। কিন্তু বাংলাদেশে তো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈনদের উপর অত্যাচার হয়েছে। দেশভাগের আগে ৩২ শতাংশ হিন্দু ছিল সেখানে, এখন তা ৬ শতাংশ। হিন্দুরা বরাবর ওখান থেকে বিতাড়িত হয়ে এখানে চলে এসেছে। তাঁদের সুরক্ষায় সে দেশের সরকারকে উদ্যোগ নিতে হবে।''

শুনুন তসলিমার বক্তব্য: 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BangladeshDumdum AirportDurga PujaTaslima Nasrin
Advertisement
Tags :
BangladeshDumdum AirportDurga PujaTaslima Nasrin

নিয়মিত খবরে থাকতে ফলো করুন