shono
Advertisement
Sabyasachi Dutta

ডিমের পর নতুন অস্ত্র! ধৃত সব্যসাচীকে লক্ষ্য করে পচা টমেটো, গোবর উত্তেজিত জনতার

আজ তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর নর্থ থাকার সামনে এই ঘটনা ঘটে।
Published By: Jaba SenPosted: 12:59 PM Jun 09, 2026Updated: 03:47 PM Jun 09, 2026

তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছুড়ল উত্তেজিত জনতা। আজ তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর নর্থ থাকার সামনে এই ঘটনা ঘটে। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওঠে 'চোর চোর' স্লোগান।

Advertisement

সোমবার গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সব্যসাচী দত্ত অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরেই সোমবার গভীর রাতে রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দিয়ে সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়।

আজ সকাল থেকে বিধাননগর উত্তর থানার বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। তাঁদের হাতে ছিল গোবর, পচা টমেটো এবং ডিম। সব্যসাচীকে আদালতে পেশের জন্য থানা থেকে বের করা হলেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পচা টমেটো ও গোবর। কয়েক মুহূর্তের মধ্যে তাঁর জামাকাপড় অপরিষ্কার হয়ে যায়। ওঠে 'চোর', 'তোলাবাজ' স্লোগান। সেই অবস্থায় তাঁকে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সব্যসাচীর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

পালাবদলের পর দুর্নীতি, মারধর, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। ডিম হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার ডিমের পাশাপাশি হাতে নতুন অস্ত্র তুলে নিলেন জনতা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement